সোনিয়ার সঙ্গে অভব্য আচরণ, স্মৃতি ইরানিকে বয়কটের ভাবনা বিরোধীরা

কেন্দ্রীয় মন্ত্রীর এমন অভব্য আচরণের কথা জানতে পেরেই ক্ষোভে ফেটে পড়েছেন বিরোধী দলের সাংসদরা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির (Sonia Gandhi) সঙ্গে বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির (Smriti Irani) অভব্য আচরণে ক্ষুব্ধ বিরোধীরা। ওই আচরণের জন্য দুঃখপ্রকাশ না করলে কেন্দ্রীয় মন্ত্রীকে বয়কটের পথে হাঁটার কথাও ভেবে রেখেছেন বিরোধী দলের সাংসদরা। শেষ পর্যন্ত যদি ওই কঠোর পদক্ষেপের পথে হাঁটেন বিরোধী সাংসদরা, তাহলে তা কার্যত নজিরবিহীনই হবে। এর আগে অটলবিহারী বাজপেয়ীর (Atal Behari Vajpayee) জমানায় প্রতিরক্ষা মন্ত্রীর জর্জ ফার্নান্ডেজকে (Geroge Fernendez)  বয়কট করেছিল বিরোধীরা।

লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ‘রাষ্ট্রপত্নী’ হিসেবে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন। আর ওই মন্তব্যের জন্য অধীর নয়, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির ক্ষমা চাওয়ার আবদার জানিয়ে বৃহস্পতিবার লোকসভায় তুলকালাম বাঁধিয়ে দেন বিজেপি সাংসদরা। হট্টগোলের জেরে সভার কাজ মুলতুবি করে দিতে হয়। আর তার পরেই সংসদের অধিবেশন কক্ষেই কংগ্রেস সভানেত্রী সোনোয়া গান্ধি বিজেপির সাংসদ রমা দেবীর সঙ্গে কথা বলতে চান। অভিযোগ ওই সময়ে অবাঞ্ছিতের মতোই সোনিয়া ও রমা দেবীর কথোপকথনের মধ্যে নাক গলান কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যক্তিগত আলাপচারিতার মধ্যে কেন্দ্রীয় মন্ত্রীর ঢুকে পড়া পছন্দ করেননি কংগ্রেস সভানেত্রী।  তিনি স্মৃতিকে বলেন, ‘আপনার সঙ্গে কথা বলতে চাই না। আপনি আমার সঙ্গে কথা বলবেন না।’ তাতে চটে গিয়ে  কংগ্রেস সভানেত্রীর দিকে তেড়ে যান স্মৃতি। আঙুল উঁচিয়ে সোনিয়াকে শাঁসাতে থাকেন, ‘আমায় চেনেন না’। এমনকী সাংসদদের ডেকে এনে সোনিয়ার উপরে চড়াও হন স্মৃতি। শারীরিকভাবে হেনস্তার চেষ্টা চালান।

একজন প্রবীণ সাংসদ ও লোকসভার বৃহত্তম দলের সভানেত্রীর সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর এমন অভব্য আচরণের কথা জানতে পেরেই ক্ষোভে ফেটে পড়েছেন বিরোধী দলের সাংসদরা। দুঃখপ্রকাশ না করলে স্মৃতিকে বয়কট করার কথাও ভেবে রেখেছেন তাঁরা। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশীকেও (Prahlad Joshi) বিষয়টি জানিয়েছেন তাঁরা।

আইনি বিপাকে পড়বেন, কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, নয়তো চরম বিপদ… 

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০