মহারাষ্ট্রের লড়কি বহিন প্রকল্পের সুবিধা পেয়েছেন ১৪ হাজার পুরুষ, হুলুস্থূল মহারাষ্ট্রে

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মহারাষ্ট্রের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের জন্য তৈরি প্রকল্প লড়কি বহিন যোজনার আওতায় ১৪,০০০-এরও বেশি পুরুষ জালিয়াতির মাধ্যমে আর্থিক সুবিধা পেয়েছেন। ২০২৪ সালে চালু হওয়া এই প্রকল্পে ২১ থেকে ৬৫ বছর বয়সী যে’সব মহিলার পরিবার বার্ষিক আড়াই লক্ষ টাকার কম আয় করেন, তাদের প্রতি মাসে ১,৫০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। ২০২৪ সালের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে এই প্রকল্পটি চালু করা হয়েছিল। লড়কি বহিন যোজনা বিজেপির নেতৃত্বে শিবসেনা এবং এনসিপির গোষ্ঠীগুলি দ্বারা সমর্থিত মহাযুতি জোটের ভোটারদের আকর্ষণ করার জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে ওঠে।

নারী ও শিশু উন্নয়ন বিভাগ (WCD) কর্তৃক পরিচালিত একটি সমীক্ষায় দেখা গেছে যে ১৪,২৯৮ জন পুরুষ ২১.৪৪ কোটি টাকা পেয়েছেন এই প্রকল্পের যোজনায়। তারা অনলাইন রেজিস্ট্রেশন ব্যবস্থায় কারসাজি করে নিজেদের মহিলা সুবিধাভোগী হিসেবে রেজিস্ট্রেশন করেছিলেন। এই ঘটনাটি প্রকল্পটি চালু হওয়ার প্রায় ১০ মাস পরে প্রকাশ্যে আসে। উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বলেছেন, “দরিদ্র মহিলাদের সাহায্য করার জন্য লড়কি বহিন প্রকল্প চালু করা হয়েছিল। পুরুষদের এই সুবিধা পাওয়ার কথাই নেই। আমরা অর্থ পুনরুদ্ধার করব। যদি তারা সহযোগিতা না করে, তাহলে পরবর্তী ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে।”

সুবিধাভোগীর তালিকায় পুরুষ প্রবেশ সমস্যার একটি অংশ মাত্র। WCD রিপোর্ট অনুসারে, ব্যাপকভাবে অযোগ্য তালিকাভুক্তির কারণে এই প্রকল্পের প্রথম বছরে আনুমানিক ১,৬৪০ কোটি টাকা ক্ষতি হয়েছে। ৭.৯৭ লক্ষেরও বেশি মহিলা একই পরিবারের তৃতীয় সদস্য হিসেবে নাম নথিভুক্ত করেছেন। এদিকে লড়কি বহিন প্রকল্পর নিয়ম একই পরিবারের দুজন মহিলা পর্যন্ত এই সুবিধা পাবেন। ফলে সরকারি কোষাগারের ১,১৯৬ কোটি টাকা ক্ষতি হয়েছে।

৬৫ বছর পর্যন্ত মহিলারা লড়কি বহিন প্রকল্পের সুবিধা পান। ৬৫ বছরেরও বেশি বয়সী ২.৮৭ লক্ষ মহিলা এই প্রকল্পের সিবিধা নিয়েছেন। এর ফলে রাজ্য প্রায় ৪৩১.৭ কোটি টাকা হারিয়েছে। বাড়িতে চার চাকার গাড়ি রয়েছে, এমন পরিবারের ১.৬২ লক্ষ মহিলার নামও সুবিধাভোগীদয়ের তালিকায় পাওয়া গিয়েছে। প্রকল্পের শর্তাবলী অনুসারে, এই পরিবারগুলি আর্থিক সহায়তার প্রাপ্তির যোগ্য নয়। এখন গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম