পহেলগাঁও হামলায় জড়িত জঙ্গিদের সাহায্যকারীকে পাকড়াও করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপরে হামলা চালানো তিন জঙ্গিকে মূল সাহায্যকারী মোহাম্মদ কাটারিয়াকে গ্রেফতার করেছে জম্মু-কাশ্মীর পুলিশ। গত জুলাই মাসে ‘অপারেশন মহাদেব’ অভিযানে খতম করা হয়েছিল পহেলগাঁও হামলায় জড়িত তিন জঙ্গিকে। তাদের কাছ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও অন্যান্য প্রমাণের ফরেনসিক বিশ্লেষণের ভিত্তিতেই মোহাম্মদ কাটারিয়াকে গ্রেফতার করা হয়েছে বলে বুধবার (২৪ সেপ্টেম্বর) জম্মু-কাশ্মীর পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন।

গত ২২ এপ্রিল অনন্তনাগের বৈসরণ উপত্যকার এক রিসর্টে আচমকাই হামলা চালায় পাকিস্তানি জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের (টিআরএফ) সন্ত্রাসীরা। গুলিতে ঝাঁঝরা করে দেয় নিরীহ ২৬ পর্যটককে। ওই নারকীয় হত্যাকাণ্ড গোটা দেশবাসীকে নাড়িয়ে দিয়েছিল। ২৬ পর্যটকের মৃত্যুর বদলা নিতে গত ৭ মে প্রত্যাঘাত করেছিল ভারতীয় সেনা। ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালিয়ে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে থাকা একাধিক সন্ত্রাসী ডেরা গুঁড়িয়ে দিয়েছিল। শুধু তাই নয়, জইশ-ই মহম্মদ জঙ্গি মাসুদ আজহারের পরিবারের একাধিক সদস্যকেও নিকেশ করেছিল। পাল্টা হামলা চালানোর চেষ্টা চালায় পাকিস্তানি সেনাও। যদিও খুব একটা সফল হয়নি। ভারতীয় সেনার হাতে নির্মমভাবে মার খাওয়ার পরেই যুদ্ধবিরতির প্রস্তাব দেন পাকিস্তান সেনার মিলিটারি অপারেশনের ডিজি। ১০ মে বিকেল সাড়ে পাঁচটা থেকে যুদ্ধবিরতি হয়।

যদিও যুদ্ধবিরতির পরেও হাত গুটিয়ে বসে থাকেনি ভারতীয় সেনা। গত জুলাই মাসের আটাশ তারিখে ‘অপারেশন মহাদেব’ অভিযানে খতম করা হয় পহেলগাঁও হামলায় জড়িত তিন সন্ত্রাসী সুলেমান আফগান ও জিবরানকে। জঙ্গিদের ডেরা বাঁধার ক্ষেত্রে সাহায্যের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল লস্কর-ই-তৈয়বার সঙ্গে জড়িত বশির আহমেদ যোথাথ ও পরভেজ আহমেদকে। এর মধ্যে বশির বৈসরণের বাসিন্দা ও পরভেজ বাতকোটের।  

ফুল কিনতে গিয়ে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু কাকা ও ভাইঝির, চাঞ্চল্য বর্ধমানে

পুজোয় পাতে থাকুক দুধ-দইয়ের মিশ্রণে তৈরি রাজস্থানের ‘যোধপুরি কাবুলি পোলাও’

মাত্র ১০ মিনিটে বানিয়ে ফেলুন বাঁধাকপি দিয়ে মুসুর ডালের এই পদ, রইল রেসিপি

শ্রাদ্ধের অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ নৌকাডুবি, সলিল সমাধি একই পরিবারের ১৩ শিশুর

পুজোর দিনে ডাল-লাউ আর তেঁতুলের মিশেলে রেঁধে ফেলুন হায়দরাবাদি ‘ডালচা’

দুপুরের খাবারে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন পাবদা মাছের ভুনা, রইল রেসিপি

ভাঙল ৪৮৩ বছরের রীতি, বারাণসীর লাট ভৈরবে রামলীলা অনুষ্ঠানে নমাজ আদায় হল না

ইমরানের শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনা! ক্রেন থেকে আছড়ে পড়ল গাড়ি, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন নায়ক

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ সিরিজের আগে হোপ-আলজারিকে বিশ্রাম, কপাল খুলল তরুণ ব্যাটারের

পাক ক্রিকেটারদের সঙ্গে একই দলে ধাওয়ান! নাম জড়ানোয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি গব্বরের