ভারত-পাক নিয়ন্ত্রণরেখার কাছে ভারতীয় সেনার হাতে আটক পাক নাগরিক

Share:

নিজস্ব প্রতিনিধি, পুঞ্চ: ভারত-পাক নিয়ন্ত্রণসীমার কাছে আটক এক পাকিস্তানি নাগরিক। মঙ্গলবার জম্মু-কাশ্মীরের পুঞ্চের কাছে ভারতীয় সেনাবাহিনী ওই পাক নাগরিককে আটক করে। ২০ বছর বয়সী ওই অনুপ্রবেশকারীকে নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে এপারে প্রবেশ করেছিল।  তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

সেনা আধিকারিকদের মধ্যে একজন বলেছেন, “পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণ রেখা থেকে একজন পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।” এই ঘটনাটি ভারতীয় সেনাবাহিনীর মধ্যে অতিরিক্ত সতর্কতার সৃষ্টি করেছে। অনুপ্রবেশের চেষ্টা রোধ করতে নিরাপত্তাবাহিনী এই অঞ্চলে নজর ও টহলদারি আরও জোরদার করেছে।

২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ জনের মৃত্যুর পর ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক ও সামরিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। পাকিস্তান-ভিত্তিক লস্কর-ই-তৈবার একটি ছায়া সংগঠন রেজিস্ট্যান্স ফ্রন্ট এই হামলার দায় স্বীকার করেছে।

একই সঙ্গে ভারত প্রতিবেশি রাষ্ট্র পাকিস্তানের বিরুদ্ধে অনেক কঠোর পদক্ষেপ নিয়েছে। প্রধানমন্ত্রী মোদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য তিন বাহিনীকেই পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী সন্ত্রাসীদের সমর্থকদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে ভারত সন্ত্রাসী এবং তাদের সমর্থকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

পাকিস্তান সরকার পহেলগাঁও হামলার সঙ্গে তার দেশের কোনও সংযোগ অস্বীকার করেছে এবং আন্তর্জাতিক তদন্তের দাবি করেছে। চলতি সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকে ইসলামাবাদ বিশ্ব সম্প্রদায়ের কাছ থেকে সমর্থন আদায়ের চেষ্টা করেছিল । কিন্তু তাতে তারা সফল হয়নি।

পহেলগাঁও হামলার পর ভারত পাকিস্তানের সঙ্গে সর্বপ্রকার কূটনৈতিক সম্প্ররক অস্বীকার করেছেন।  তার মধ্যে রয়েছে ঐতিহাসিক সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত, ভারতে থাকা পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করা, পাকিস্তানি কূটনীতিকদের অবাঞ্ছিত ঘোষণা।

পাকিস্তানও ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাতিল করেছে। ভিসা স্থগিত করা, ১৯৭২ সালের সিমলা শান্তি চুক্তির মতো কাজ করেছে তারা। পাশাপাশি হুমকি দিয়েছে যে সিন্ধুর জলবন্টন চুক্তি স্থগিতকে ‘যুদ্ধের পদক্ষেপ’ হিসেবে দেখা হবে। ইতিমধ্যেই উভয় দেশই আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ করে দিয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে তাদের নিজ নিজ আকাশসীমাও।

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

রাজ্যের সবুজ সঙ্কেত মিললে তিন মাসের মধ্যে টেট নিতে প্রস্তুত, জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

হাইকোর্টে খোদ স্মিতা পাণ্ডে! বেআইনি নির্মাণ নিয়ে কী বার্তা দিলেন প্রধান বিচারপতি?

এক বাইকে হেলমেটবিহীন সাত পড়ুয়া, কাণ্ড দেখে চোখ কপালে পুলিশের

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

গ্রেফতার স্বরূপ-ঘনিষ্ঠ ‘মেকআপ আর্টিস্ট গিল্ড’-এর সম্পাদক বাপি মালাকার

মাত্র দু’ঘন্টাতে কর্পূরের মতো উবে গেল মেসির শেষ ম্য়াচের টিকিট

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ

‘বালির টাকা যেত ক্যামাক স্ট্রিটে,’ নাম না করে অভিষেককে তোপ শুভেন্দুর