‘কোভিড মহামারী শেষ হয়নি’, আট রাজ্যকে নজরদারি বাড়ানোর নির্দেশ কেন্দ্রের

গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৬৯২ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: করোনা মহামারী নিয়ে ডিগবাজি স্বাস্থ্য মন্ত্রকের। চলতি মাসের শুরুতেই মন্ত্রকের পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল, ‘প্রাণঘাতী ভাইরাসের প্রকোপ শেষ পর্যায়ে। ১০-১২ দিন বাদেই কমতে শুরু করবে সংক্রমণ।’ নিজেদের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ডিগবাজি খেয়ে শুক্রবার আট রাজ্যকে চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ। চিঠিতে তিনি ওই আট রাজ্যের স্বাস্থ্য সচিবকে করোনার সংক্রমণের ওপরে বাড়তি নজরদারি চালানোর নির্দেশ দিয়েছেন।

গত কয়েকদিন ধরেই দেশে ঊর্ধ্বমুখী কোভিড সংক্রমণ। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৬৯২ জন। আর প্রাণ হারিয়েছেন ২৮ জন। সক্রিয় করোনা রোগীর সংখ্যা অর্থা‍ৎ অ্যাকটিভ কেসের সংখ্যা ৬৬ হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। ওই পরিসংখ্যান যথেষ্টই উদ্বেগজনক বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, দেশের আট রাজ্যের বেশ কয়েকটি জেলায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১০ শতাংশ ছাড়িয়েছে। ওই রাজ্যগুলি হলো, উত্তরপ্রদেশ, দিল্লি, তামিলনাডু, রাজস্থান, মহারাষ্ট্র, কেরল, হরিয়ানা ও কর্নাটক। এদিন ওই আট রাজ্যের স্বাস্থ্য সচিবকে পাঠানো চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ লিখেছেন, ‘কোভিড মহামারী এখনও শেষ হয়ে যায়নি। ফলে আমাদের আরও বেশি করে কোভিড সংক্রমণের ওপরে নজরদারি চালাতে হবে। দৈনিক সংক্রমণ নিয়ে উদাসীনতায় পরিস্থিতি ভয়াবহ হতে পারে। স্থানীয় পর্যায়ে সংক্রমণের ক্ষেত্রে আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে।’

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম