মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

ভগবান সিদ্ধনাথ দর্শন সেরে বাড়ি ফেরার পথে একটি পুণ্যার্থী বহনকারী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে কুয়োয় পড়ে গিয়েছে, যার ফলে গাড়িতে থাকা ১৫ জনের মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মহারাষ্ট্রের সোলাপুরে মর্মান্তিক দুর্ঘটনা! ভগবান সিদ্ধনাথ দর্শন সেরে বাড়ি ফেরার পথে একটি পুণ্যার্থী বহনকারী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে কুয়োয় পড়ে গিয়েছে, যার ফলে গাড়িতে থাকা ১৫ জনের মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, রবিবার (১৪ জুন) বিকেলে সোলাপুর জেলার পান্ধারপুর এলাকায়। এই দুর্ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।

সূত্রের খবর, নিহতরা সকলেই পান্ধারপুর তহসিলের রঞ্জনী গ্রামের বাসিন্দা। তাঁরা মহসওয়াড়ে গিয়েছিলেন। সেখানে ভগবান সিদ্ধনাথের একটি মন্দির আছে। প্রতি বছর এই মন্দিরে প্রচুর ভক্তের সমাবেশ হয়। তাঁরা সেই মন্দির দর্শন করতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথেই মালশিরাস তহসিলের তান্দুলওয়াড়ি গ্রামে তাঁরা বড় দুর্ঘটনার সম্মুখীন হন। এই গ্রামের কাছে রাস্তার ধারে একটি বিশাল কুয়ো রয়েছে। তীর্থযাত্রীবাহী ওই গাড়ি কুয়োর পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে ফেলে গাড়ির চালক। সোজা কুয়োর মধ্যে পড়ে যায় তাঁদের গাড়ি। গাড়িতে থাকা সবাই একই গ্রামের বাসিন্দা। তাঁরা একে অপরকে চিনতেন। তাই খবরটা রঞ্জনী গ্রামে পৌঁছলেই সেখানে হুলুস্থুল পড়ে যায়। গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

ভগবান দর্শনে গিয়ে আর বাড়ি ফেরা হল না তাঁদের। ঘটনায় আহত সাতজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের অবস্থাও শোচনীয়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যান এবং ত্রাণকার্য শুরু করেন। পুলিশ ও উদ্ধারকারী দলও দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। সম্প্রতি মহারাষ্ট্রের পাণ্ডারপুর এলাকায় একই রকম দুর্ঘটনা ঘটেছিল। দেবতাকে দর্শন করে বাড়ি ফেরার পথে একদল পুন্যার্থী বহনকারী গাড়ি দুর্ঘটনার শিকার হয়। তাতেও কয়েকজনের মৃত্যু হয়। 

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

রবি রাতে বিশ্বকাপ অভিযান শুরু জার্মানির, ইতিহাস গড়তে চায় কুরাসাও

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের

বড়ঞাতে যাত্রীবাহী বাসে টাকা লুট করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল ৪ মহিলা পকেটমার

ভক্ত ভেবে আমিরের ছেলেকে সলমানের ধারে-কাছে ঘেঁষতে দিল না নিরাপত্তারক্ষীরা, তারপর..

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন শুভেন্দু,রাজ্যজুড়ে জনকল্যাণ শিবিরের সূচনা হবে

পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না

বিজয়-রশ্মিকার বড় উদ্যোগ, ১৮০ গরিব পড়ুয়ার পড়াশোনা চালাতে বৃত্তি দিচ্ছেন