BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতের রাজনীতিতে জনপ্রিয়তার মাপকাঠি সাধারণত ভোটে নির্ধারিত হলেও, ডিজিটাল যুগে সেই হিসাব বদলাচ্ছে দ্রুত। তারই সাম্প্রতিক উদাহরণ রাঘব চাড্ডা। আম আদমি পার্টি (AAP) ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ইনস্টাগ্রামে তাঁর অনুসরণকারীর সংখ্যা প্রায় ১০ লক্ষ কমে গিয়েছে।

শুক্রবার পর্যন্ত যেখানে তাঁর ফলোয়ার ছিল প্রায় ১.৪৬ কোটি, শনিবার দুপুরের মধ্যে তা নেমে আসে ১.৩৫ কোটিতে। রাজনৈতিক মহলে এই দলবদল অনেকটাই প্রত্যাশিত ছিল, কারণ কয়েক সপ্তাহ আগেই তাঁকে AAP-এর রাজ্যসভায় ডেপুটি লিডারের পদ থেকে সরানো হয়েছিল। তবে তিনি একা যাননি-সঙ্গে আরও ছয়জন রাজ্যসভা সাংসদকে নিয়ে BJP-তে যোগ দেন, যা অরবিন্দ কেজরিওয়াল-এর দলের জন্য বড় ধাক্কা। চাড্ডা দীর্ঘদিন ধরেই তরুণ প্রজন্মের মধ্যে আলাদা পরিচিতি তৈরি করেছিলেন।

 

রাজ্যসভায় তিনি পিতৃত্বকালীন ছুটি, টেলিকম ডেটা সীমা, শহরের যানজট, এমনকি বিমানবন্দরে খাবারের দাম নিয়েও সরব হয়েছেন। গিগ কর্মীদের সমস্যাও তুলে ধরতে তিনি একদিন ডেলিভারি পার্টনার হিসেবেও কাজ করেছিলেন। তবে এই দলবদলের পর তাঁর সেই তরুণ সমর্থকদের বড় অংশই অসন্তোষ প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় ‘আনফলো’ অভিযান শুরু হয়, যা দ্রুত ভাইরাল হয়ে ওঠে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনা দেখিয়ে দিল-আজকের দিনে ডিজিটাল সমর্থনও কতটা গুরুত্বপূর্ণ। 

মমতাপন্থী সাংসদ কীর্তি আজাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

নেপালের হড়পা বানের ২১ দিন পরেও নিখোঁজ কাঁচরাপাড়ার বাসিন্দা শর্মিষ্ঠা, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিবার

সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

গরম ভাতের সঙ্গে পাতে রাখুন তেল-ঝাল-মশলা ছাড়া ভাপা কই, জানুন রান্নার নিয়ম

‘আমি অবসর নিচ্ছি না’, সোশ্যাল মিডিয়ায় ভুলভাল তথ্য প্রচার নিয়ে ক্ষুব্ধ অমিতাভ বচ্চন

স্ত্রীকে খুশি করতে পার্কিং থেকে গাড়ি চুরি করল যুবক ,তার পর যা ঘটল…

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

মহিলা বলে গ্রেফতার! আফগানিস্তানে গিয়ে চরম বিপদে জনপ্রিয় ভ্লগার

মর্মান্তিক! রেফ্রিজারেটর বিস্ফোরণে প্রাণ গেল একই পরিবারের ৪ সদস্যের

‘Dil To Pagal Hai’ থেকে ‘Lehra do’, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে ভাইরাল বলিউডের গান