মহারাষ্ট্রের জলগাঁওয়ে ভয়াবহ দুর্ঘটনা, চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু ১১ যাত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, জলগাঁও: ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। বুধবার জলগাঁওয়ের পরান্ডা স্টেশনের কাছে আগুন লাগার গুজবে ‘পুষ্পক’ এক্সপ্রেস থেকে লাফিয়ে রেললাইনে পড়েছিলেন যাত্রীরা। ঠিক তখনই পাশের লাইন দিয়ে ছুটে চলা কর্নাটক এক্সপ্রেস দ্রুতগতিতে ওই যাত্রীদের শরীরের উপর দিয়ে ছুটে যায়। কর্নাটক এক্সপ্রেসের চাকার তলায় ছিন্নভিন্ন হয়েছেন কমপক্ষে ১১ যাত্রী। গুরুতর জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে রেল আধিকারিকদের আশঙ্কা।

মধ্যরেলের মুখ্য জনসংযোগ আধিকারিক স্বপ্নীল নীলা জানান, ‘এদিন বিকেল পাঁচটা নাগাদ জলগাঁওয়ের পারান্ডা স্টেশনের কাছে ট্রেনে আগুন লেগেছে বলে গুজব শুনে পুষ্পক এক্সপ্রেসের কিছু যাত্রী চেন টানেন। ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। কেউ কেউ ট্রেন থেকে নেমে পাশের লাইনে দাঁড়িয়েছিলেন। ঠিক তখনই পাশের লাইন ধরে ছুটে যাচ্ছিল কর্নাটক এক্সপ্রেস। রেললাইনে ঝাঁপিয়ে পড়া পুষ্পক এক্সপ্রেসের যাত্রীদের পিষে দিয়ে চলে যায়। কর্নাটক এক্সপ্রেসের চাকার তলায় ছিন্নভিন্ন হয়ে যান একাধিক যাত্রী। কমপক্ষে ১১ যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর জখম হয়েছেন আরও একধিক যাত্রী। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশের বিশাল বাহিনী এবং উদ্ধারকারী দল। আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে।’

কীভাবে ওই গুজব রটল, কারা রটালেন, কী উদ্দেশ্য নিয়ে রটানো হল, তা তদন্ত করে দেখা হবে বলে মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন। চোখের সামনে সহযত্রীদের ট্রেনের তলায় ছিন্নভিন্ন হতে দেখে বাকরুদ্ধ হয়ে পড়েছেন পুষ্পক এক্সপ্রেসের যাত্রীরা। রেললাইনে প্রচুর যাত্রীকে দেখেও কেন কর্নাটক এক্সপ্রেসের চালক গাড়ি থামালেন না সেই প্রশ্নও উঠেছে। 

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

ওজন কমানোর পর বাড়ছে খিদে! জানুন কেন এমন হয়?

মিষ্টিমুখ হোক সেরা স্বাদে, বানিয়ে নিন ডার্ক চকলেট ব্রাউনি

কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র! কীভাবে যাবেন ওপার বাংলায়?

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

ভিয়েতনামের ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি