৬ জুন টিকিট বাতিলের সিদ্ধান্তই মৃত্যু ডেকে আনল আহমেদাবাদের প্যাটেল পরিবারের

নিহত যাত্রীদের মধ্যে ছিলেন আহমেদাবাদ থেকে প্রায় ৭৬ কিলোমিটার দূরে অবস্থিত আনন্দ, গুজরাটের 'প্রবাসী ভারতীয় শহর'-এর ৩৩ জন বাসিন্দা। যাদের মধ্যে ছিলেন মোনালি প্যাটেল এবং তার স্বামী সানি প্যাটেল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভাগ্যের পরিহাস! ৬ জুন টিকিট বাতিলের সিদ্ধান্তই মৃত্যু ডেকে আনল আহমেদাবাদের প্যাটেল পরিবারের। আহমেদাবাদ বিমান দুর্ঘটনার আতঙ্ক এখনও দেশবাসীর মনে অক্ষত। ১২ জুন সর্দার বল্লবভাই প্যাটেল বিমানবন্দর থেকে ওড়ার ১০ সেকেন্ডের মধ্যেই ৬২৫ ফুট উচ্চতা থেকে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বোয়িং বিমান। ভেঙে পড়ার পরেই ভয়াবহ বিস্ফোরণ হয়। পুড়ে ছারখার হয়ে যায় ১১ বছরের পুরোনো ওই বিমান। ১২ জন ক্রু-সহ ২৪২ জন যাত্রীকে নিয়ে আকাশে উড়েছিল বিমানটি। যেখানে ছিলেন ৫৯ জন বিদেশী যাত্রী। আহমেদাবাদ এর মেঘানিনগরে একটি বহুতল নির্মীয়মাণ মেডিকেল কলেজের ছাদে ভেঙে পড়েছিল বিমানটি। যাতে ২৪ জন চিকিৎসক আহত হয়েছেন এবং ৭ জন মারা গিয়েছেন। এই ঘটনা ছড়িয়ে পড়ার পর গোটা বিশ্ব রীতিমতো থমকে যায়। মাত্র ৭ মিনিটেই ধ্বংস হয়ে যায় গোটা বিমান। পুড়ে ছাই হয়ে গিয়েছেন ২৪১ জন যাত্রী। মাত্র ১ জন যাত্রী বিমানের জানালা থেকে লাফিয়ে পড়ে বেঁচে যান। টিকিট বুকিং তালিকা থেকে শনাক্ত করা হচ্ছে নিহত যাত্রীদের। কেননা দুর্ঘটনায় নিহত সকল যাত্রীদের শরীর পুড়ে গিয়েছে। যাত্রীদের মধ্যে কেউ স্বামীর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন, কেউ স্বামীর সঙ্গে পাকাপাকিভাবে বসবাসের জন্যে লন্ডনে পাড়ি দেন। কেউ অস্থি বিসর্জন দিয়ে লন্ডনে যাচ্ছিলেন আর গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি মেয়ের সঙ্গে দেখা করতে লন্ডন উড়ে যাচ্ছিলেন। নিমেষেই ধ্বংসস্তূপে পরিণত হয় সবার দেহ। নিহত যাত্রীদের মধ্যে ছিলেন আহমেদাবাদ থেকে প্রায় ৭৬ কিলোমিটার দূরে অবস্থিত আনন্দ, গুজরাটের ‘প্রবাসী ভারতীয় শহর’-এর ৩৩ জন বাসিন্দা। যাদের মধ্যে ছিলেন মোনালি প্যাটেল এবং তার স্বামী সানি প্যাটেল।

যাঁদের ১২ জুন ভ্রমণের কোনও কথাই ছিল না। তাদের ৬ জুন লন্ডনের উদ্দেশ্যে উড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তের ব্যক্তিগত বাধ্যবাধকতার কারণে তাদের লন্ডনে ফিরে যেতে বিলম্ব হয়। তাঁদের আত্মীয়, জিগনেশ প্যাটেল, দম্পতির ভারতে থাকার শেষ দিনগুলির কথা স্মরণ করেছেন। আসলে মৃত্যু কপালে থাকলে সবটাই সম্ভব। দম্পতির আত্মীয় জানিয়েছেন, “গত দুই মাস ধরে তারা ভারতে ছিলেন। মোনালি চিকিৎসাধীন ছিলেন। সানি লন্ডনে তার ব্যবসা থেকে ছুটি নিয়ে তার সঙ্গে সময় কাটাতে ভারতে এসে ছিলেন। সে আমারও বোনের মতো ছিল। আমার দুই বছরের ছেলের প্রতি সে খুব স্নেহশীল ছিল। তাদের নিজস্ব কোন সন্তান ছিল না। কিন্তু আমাদের বাচ্চাদের সঙ্গে তাদের গভীর বন্ধন ছিল। ১২ জুন সকালেও, তাঁদের উড্ডয়নের কয়েক ঘন্টা আগে, আমরা সবাই মোনালি এবং সানির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমার বোন্আরমাকে জড়িয়ে ধরেছিল। সে খুশি হয়েছিল। সে আমাকে তার আশীর্বাদ করেছিল, বলেছিল যে সে ফিরে আসবে। মোনালির সকাল ১১টার মধ্যে আহমেদাবাদ বিমানবন্দরে তার চেক-ইন প্রক্রিয়া সম্পন্ন করেছিলেন। বিমানে ওঠার আগে পর্যন্ত সে আমার এবং আমার স্ত্রীর সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। সে দুপুর ১:২০ মিনিটে আমাকে একটা বার্তাও পাঠিয়েছিল। কিন্তু কয়েক মিনিট পরে খবর পেলাম যে আহমেদাবাদ থেকে উড্ডয়নের পরপরই তাঁদের বিমানটি বিধ্বস্ত হয়েছে। যাত্রী তালিকা পরীক্ষা করে জানতে পারি তারা ওই বিমানেই ছিলেন। খবরটি শুনে আমি আর নিজেকে আটকে রাখতে পারিনি।” দুর্ঘটনার একদিন পর মোনালির বাবা-মা, মুকেশ এবং জয়শ্রী প্যাটেল, লন্ডন থেকে আহমেদাবাদে ছুটে আসেন। জিগনেশের মতে, বাবা-মাকে তাঁদের মেয়ের মৃত্যুর খবর জানানো হয়নি। তাদের বলা হয়েছে যে তাদের মেয়ে এবং জামাই আইসিইউতে আছেন, আহতদের চিকিৎসাধীন। বর্তমানে মোনালি ও সানির মৃতদেহ নিশ্চিত করার আশায় ডিএনএ নমুনা দিয়েছেন তাঁর বাবা মা। পরিবারকে বলা হয়েছে যে ফলাফল পেতে ৭২ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে।

মোনালি এবং সানি

মোনালি এবং সানির বিয়ে হয়েছিল সাত বছর আগে। জিগনেশের তাদের বিয়ের উদ্দেশ্যে লন্ডনে যাওয়ার কথা ছিল, কিন্তু ভিসার সমস্যার কারণে তিনি যেতে পারেননি। তারপর থেকে, সানি বেশ কয়েকবার ভারত ভ্রমণ করেছেন, যার মধ্যে কোভিড-১৯ লকডাউনের সময় আন্তর্জাতিক বিমান চলাচল ব্যাহত হওয়ার সময় দীর্ঘ সফরে ছিলেন তাঁরা। কিন্তু এবার আর ফেরা হবে না তাঁদের।

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের