এই মুহূর্তে

মোদির মাকে গালি দেওয়া যুবককে ৫ মাস পর জামিন দিল পটনা হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা-কে গালিগালাজ, ৫ মাস জেল খাটার পর অবশেষে জামিনে মুক্তি পাচ্ছে অভিযুক্ত যুবক। তাঁকে জামিন দিল পটনা হাইকোর্ট। গত ২৭ অগস্ট বিহারের দারভাঙ্গায় কংগ্রেস নেতা রাহুল গান্ধির ‘ভোটার অধিকার যাত্রা’ অনুষ্ঠান চলা কালীন মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা-কে উদ্দেশ্য করে গালিগালাজ করেন ওই অভিযুক্ত যুবক। শুধু তাই নয়, মোদির মায়ের বিরুদ্ধে একাধিক আপত্তিকর শব্দ ব্যবহার করেন তিনি। এ অভিযোগে তাঁকে বিহারের দারভাঙ্গায় গ্রেফতার করা হয়েছিল। প্রায় ৫ মাস জেলে থাকার পর অবশেষে ওই যুবককে জামিনে মুক্তি দিচ্ছে পটনা হাইকোর্ট। সুতরাং তাঁর মুক্তির পথ এখন পরিষ্কার। শীঘ্রই তিনি জেল থেকে মুক্তি পাবেন।

রাহুল গান্ধির অনুষ্ঠান থেকে মোদির মাকে গালি দেওয়ার বিষয়টি বিহারে বড় রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি করেছিল। কেননা কংগ্রেসের মঞ্চ থেকে মোদির মাকে গালিগালাজ করা হয়েছিল। এর প্রতিবাদে সেই সময় বিহারে বনধ্ও ডাকা হয়। বেশ কয়েকটি জায়গায় বিক্ষোভ হয়। শুধু তাই নয়, পটনায় এই বিষয়টি নিয়ে বিজেপি-কংগ্রেস কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। বিজেপি কর্মীরা কংগ্রেস অফিসে পৌঁছে ভাঙচুর চালায়। যার ফলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। লাঠিচার্জ ও পাথর ছোঁড়ার ঘটনাও ঘটে।

সহিংসতায় বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়, যার ফলে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার সাত দিন পর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, কংগ্রেসের মঞ্চ থেকে তাঁর মাকে গালিগালাজ করা হয়েছে। এই বিষয়টি শুধু তাঁর মাকেই নয়, দেশের মা, বোন এবং কন্যাদেরকেও অপমান করেছে। এরপর বিজেপি জেলা সভাপতির অভিযোগের ভিত্তিতে, যুবকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা সহ তিনটি ভিন্ন ধারায় এফআইআর দায়ের করা হয়। পরবর্তীতে, ২৯শ অগস্ট, অভিযুক্ত যুবক রাজা ওরফে রিজভিকে গ্রেফতার করা হয়। যিনি প্রহরীর কাজ করতেন। গ্রেফতারের পর থেকে তিনি দারভাঙ্গা জেলবন্দী ছিলেন। অবশেষে ৫ মাস জেল খাটার পর জামিনে মুক্তি পাচ্ছেন রাজা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হরমুজ অতিক্রম করে এলপিজি নিয়ে শিবালিক ঢুকল গুজরাত বন্দরে, মুম্বইয়ের দিকে নন্দাদেবীও

মোদির খাস তালুকে সরকারি হাসপাতালে মদের আসর

উচ্চশিক্ষার জন্যে কানাডায় গিয়ে সহপাঠীদের হাতে খুন মধ্যপ্রদেশের যুবক

লোভ দেখিয়ে আট বছরের কিশোরীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, আটক তিন নাবালক

মধ্যরাতে বাংলার প্রশাসনে রদবদল!‌ প্রতিবাদে ওয়াকআউট তৃণমূল সাংসদদের

হরমুজ প্রণালি পেরিয়ে ৪৫,০০০ টন রান্নার গ্যাস নিয়ে মুন্দ্রা বন্দরে ভিড়ছে শিবালিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ