প্রভুভক্তি, মালিকের মৃত্যু শোক সহ্য করতে না পেরে মৃত্যু পোষ্যের

Share:

নিজস্ব প্রতিনিধি:  কুকুরকে মানুষের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী বলা হয়। ইতিহাসের নানা অধ্যায়ে যেমন মানুষের পাশে থেকেছে এই প্রাণী, তেমনই আজও অসংখ্য পরিবারে কুকুর শুধুমাত্র একটি পোষ্য নয়, বরং পরিবারের একজন সদস্য। তাদের নিঃস্বার্থ ভালোবাসা, আনুগত্য এবং অনুভূতি বোঝার ক্ষমতা সকলকে অবাক করে। কুকুরকে যদি একটুখানি ভালোবাসা দেওয়া যায়, সে তার প্রতিদানে হাজার গুণ ভালোবাসা ফিরিয়ে দেয়। তারা হয়তো মানুষের মতো কথা বলতে পারে না, কিন্তু মানুষের হাসি, কান্না, দুঃখ কিংবা আনন্দ সবকিছুই যেন নিঃশব্দে অনুভব করতে পারে। মালিকের মন খারাপ থাকলে অনেক কুকুরই চুপচাপ তার পাশে বসে থাকে, যেন নীরব সঙ্গ দিয়েই সব কষ্ট ভাগ করে নিতে চায়। মানুষ ও পোষ্যের সম্পর্ক যে শুধু যত্ন বা অভ্যাসের নয়, তা আবারও প্রমাণ করল মধ্যপ্রদেশের বেতুল জেলার এক হৃদয়বিদারক ঘটনা। ১৫ বছরের সঙ্গ, অগাধ ভালোবাসা আর নিঃস্বার্থ আনুগত্যের এক আবেগঘন গল্প আজ হাজার হাজার মানুষের চোখে জল এনে দিয়েছে। মালিকের সঙ্গেই মৃত্যু হয়েছে প্রিয় পোষ্যের। 

বেতুলের বাসিন্দা ৬৭ বছর বয়সি প্রদীপ জৈন দীর্ঘদিন অসুস্থ থাকার পর ভোপালের এইমসে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মরদেহ বাড়িতে পৌঁছতেই যেন সবকিছু বুঝে যায় পরিবারের আদরের পোষ্য কুকুর ‘ডুগ্গু’। পরিবারের সদস্যদের দাবি, সে বারবার মালিকের কাছে যাওয়ার চেষ্টা করছিল, কেঁদে উঠছিল এবং সারারাত অস্থির হয়ে ঘুরে বেড়িয়েছিল। শেষকৃত্যের আগে পরিবারের লোকজন ডুগ্গুকে একবার মালিকের মরদেহের পাশে নিয়ে যান। সে চুপচাপ বসে থাকে কয়েক মিনিট, যেন শেষবারের মতো নিজের প্রিয় মানুষটিকে বিদায় জানাচ্ছে। এরপর শুরু হয় শেষযাত্রা। সকলের অজান্তেই ডুগ্গুও মালিকের শেষ যাত্রায় পা মেলায়। কিছু দূর যাওয়ার পর হঠাৎই সে মাটিতে লুটিয়ে পড়ে। আর ওঠেনি। পরিবারের সদস্যরা মনে করছেন মালিকের মৃত্যুর শোক সহ্য করতে না পেরেই তারও মৃত্যু হয়েছে। একই দিনে দু’জনকে শেষ বিদায় জানায় পরিবার। হিন্দু রীতি মেনে প্রদীপ জৈনের দাহকাজ সম্পন্ন হয়, আর কাছেই সমাধিস্থ করা হয় ডুগ্গুকে। সেই দৃশ্য উপস্থিত সকলকের চোখে জল এনে দেয়।

বেতুলের মানুষ শুধু প্রদীপ জৈনকেই নয়, তাঁর বিশ্বস্ত সঙ্গী দুগ্গুকেও স্মরণ করছেন, যে জন্ম থেকে শুরু করে তাঁর শেষ যাত্রা পর্যন্ত প্রভুর সঙ্গেই ছিল। স্মরণসভায় দুজনকেই একসঙ্গে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং এই আবেগঘন মুহূর্তটি মানুষের স্মৃতিতে দীর্ঘকাল ধরে অমলিন থাকবে। প্রদীপ জৈনের পরিবারের কথায়, ডুগ্গু শুধু একটি পোষ্য ছিল না, সে ছিল পরিবারেরই একজন সদস্য। প্রতিদিন মালিকের বাড়ি ফেরার অপেক্ষায় দরজায় বসে থাকত। মালিক না খেলে সেও খেত না। এমনকি প্রদীপ জৈন অসুস্থ থাকলে ডুগ্গুও মনমরা হয়ে পড়ত। তাদের এই ১৫ বছরের সম্পর্ক ছিল নিঃস্বার্থ ভালোবাসা আর অটুট বিশ্বাসের প্রতীক।

শেষ মুহূর্তে হাতছাড়া সোনা, রুপোর পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ঋষিকান্ত

স্কুলে যাওয়ার নামে বেড়াতে গিয়ে ‘পাচারকারী’র খপ্পরে ৩ কিশোরী, চাঞ্চল্য বেলডাঙায়

চিকেন বিরিয়ানি খাওয়ায় তিন মাসের জেল হবে? প্রশ্ন তুললেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্টার প্রদর্শন, শ্রীলেখা মিত্র-র বিরুদ্ধে এফআইআর দায়ের

‘বিধবা’ ভাতা পাচ্ছেন পুরুষ! লালগোলায় মহিলার নামে প্রায় ৪০ হাজার টাকা যুবকের অ্যাকাউন্টে

গালে ভালবাসার চুমু! প্রেমিকের বাহুডোরে ধরা দিলেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান

প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, বারুইপুরে গ্রেফতার যুবক

হাসপাতালের ঘরে স্যানিটাইজার ছড়াতেই ছটফট করে প্রাণ গেল রোগীর, চাঞ্চল্য দুর্গাপুরে

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

প্রভুভক্তি, মালিকের মৃত্যু শোক সহ্য করতে না পেরে মৃত্যু পোষ্যের

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ

‘সাহস, দক্ষতা ও কৌশলের মাধ্যমে শত্রুপক্ষ খতম হয়েছিল,’ কার্গিল বিজয় দিবসে জানালেন প্রাক্তন জওয়ান কিংশুক