সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘরে-বাইরের পর এবার আইনি চাপে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এসআইআর নিয়ে ছিনিমিনি খেলার জন্য তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে তদন্ত করা হোক। আজ, শুক্রবার সেই মর্মে একটি মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। মামলাকারীর আর্জি, জ্ঞানেশের বিরুদ্ধে তদন্ত শুরু হোক। আর সেই তদন্ত করতে সিট গঠনের নির্দেশ দিক দেশের সর্বোচ্চ আদালত। আইনজীবী শৈলেন্দ্র মণি ত্রিপাঠী ও আইনজীবী চাঁদ কুরেশি শীর্ষ আদালতে যে মামলা দায়ের করেছেন, তাতে দাবি জানানো হয়েছে যেন দুই নির্বাচন কমিশনারের বক্তব্যকে গুরুত্ব দেওয়া হয়। তাঁরা এক সংবাদমাধ্যমে জানিয়েছেন, এসআইআর নিয়ে তাঁদের সম্মতি ছাড়াই সিদ্ধান্ত নিয়েছেন জ্ঞানেশ কুমার। তাই মামলাকারীদের দাবি, এসআইআর সংক্রান্ত নির্দেশিকা ও সফটওয়্যার সংক্রান্ত পরিবর্তনগুলিকে অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করা হোক।

মামলাকারীদের আরও দাবি, জাতীয় নির্বাচন কমিশন কর্তৃক এসআইআর (SIR) সংক্রান্ত সব সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা এবং মূল ‘ফর্ম ৬’ (Form 6) পুনর্বহাল করা হোক। তাঁদের আরও আর্জি, ভোটার তালিকা সংশোধনের সময়ে প্রায় ১৩ কোটি ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগের বিষয়ে একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি)-এর মাধ্যমে তদন্ত করা হোক। মামলাকারীদের আরও আর্জি, জ্ঞানেশ কুমার, ডেপুটি ইলেকশন কমিশনার মণীশ গর্গ এবং নির্বাচন কমিশনের (ইসি) আইটি প্রধান সীমা খান্নার বিরুদ্ধে ফৌজদারি বিচার শুরু করার নির্দেশ দিক সুপ্রিম কোর্ট।

আরও পডুন: নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সম্প্রতি সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এ প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, ভোটার তালিকা সংশোধনের বিশেষ কার্যক্রম ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) নিয়ে নির্বাচন কমিশনের অন্দরেই কলহ তৈরি হয়েছিল। গত ১০ মাসে বাকি দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী বিভিন্ন বিষয়ে অন্তত ১৪ বার জ্ঞানেশের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তার মধ্যে ছিল, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া, নতুন নাম যুক্ত করা ও তালিকা পুনর্বহাল, ‘ফর্ম ৬’-এ পরিবর্তন এবং ভোটার তালিকার তথ্য ব্যবস্থাপনা। সংবাদমাধ্যমে ওই প্রতিবেদন প্রকাশের পরেই জ্ঞানেশের ইস্তফা দাবি করে বিহার, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন বাতিলের দাবিতে সরব হয়েছেন বিরোধিরা।

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

গ্রেফতার স্বরূপ-ঘনিষ্ঠ ‘মেকআপ আর্টিস্ট গিল্ড’-এর সম্পাদক বাপি মালাকার

মাত্র দু’ঘন্টাতে কর্পূরের মতো উবে গেল মেসির শেষ ম্য়াচের টিকিট

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল

ফেসবুক লাইভ করে স্কুলের ভিতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের, চাঞ্চল্য উত্তরপাড়ায়

ভাঁড়ে মা ভবানী, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ

‘নায়কের স্ত্রীর আমাকে পছন্দ নয়, তাই ছবি থেকে বাদ পড়ি’, ফের বিস্ফোরক তাপসী পান্নু

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

‘বালির টাকা যেত ক্যামাক স্ট্রিটে,’ নাম না করে অভিষেককে তোপ শুভেন্দুর

‘কৃষকদের থেকে ধান কিনবে রাজ্য, ফড়েরাজ বন্ধ হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের রক্ষাকবচ খারিজ করল কলকাতা হাইকোর্ট