‘গোটা বিশ্ব এখন ভারতের উন্নয়ন যাত্রায় সামিল হতে চাইছে,’ রোজগার মেলায় বললেন মোদি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘গোটা বিশ্ব এখন ভারতের উন্নয়ন যাত্রায় সামিল হতে চাইছে,’ ১৯তম রোজগার মেলার অনুষ্ঠান থেকে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ, শনিবার দেশজুড়ে ১৯তম রোজগার মেলার আয়োজন করা হয়েছিল। নয়াদিল্লিতে ভার্চুয়ালি এমন একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি বলেন, ‘উদ্ভাবক দেশ হিসেবে এগোচ্ছে ভারত। বিশ্বে বড় ভূমিকা নেবে দেশের ১০টি বড় সেমি কন্ডাক্টর ইউনিট। ভারতে রোজগারের সুযোগ বাড়ছে। জাহাজ নির্মাণ, মেরামতি, উড়ান ক্ষেত্রে কাজের সুযোগ বাড়ছে দেশে। নিজের দেশেই কাজের সুযোগ পাবে তরুণ প্রজন্ম। জোর দেওয়া হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের উপরে। ১২ বছরে রেলওয়ে, জাতীয় সড়ক, লজিস্টিকসের বিস্তার হয়েছে দেশে। গ্রাম ও শহরের পার্থক্য কমছে। কোটি কোটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছেছে ইতিমধ্যেই। আজ গোটা বিশ্ব ভারতের উন্নয়ন যাত্রায় শামিল হতে চায়। নেদারল্যান্ডসের সেমিকন্ডাক্টার সংস্থা এএসএমএলের সঙ্গে টাটার চুক্তি হয়েছে। শুধু এই চুক্তিই ভারতে পরবর্তী প্রজন্মের প্রযুক্তির দরজা খুলে দেবে। সুইডেনের সঙ্গে প্রযুক্তি ও এআই ক্ষেত্রে চুক্তি হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে সুপার কম্পিউটিং চুক্তি নতুন প্রযুক্তির রাস্তা খুলে দিচ্ছে দেশবাসীর কাছে।’

আরও পডুন: ত্বিশা শর্মার রহস্যমৃত্যুতে নতুন মোড়! সামনে এল চাঞ্চল্যকর ছবি, চাপে তদন্তকারীরা

‘জাহাজ নির্মাণ থেকে সেমিকন্ডাক্টার হাবে লক্ষ লক্ষ দক্ষ তরুণদের কর্মসংস্থান হবে। ২ লক্ষ ৩০ হাজারের বেশি স্টার্ট আপ সংস্থা ইতিমধ্যেই রেজিস্টার্ড। আগামী দিনে এই সংস্থাগুলিই আরও রোজগারের ব্যবস্থা করবে।’ এদিন রোজগার মেলা থেকে ৪৭টি শহরের ৫১ হাজার যুবক-যুবতীর হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী। কেন্দ্র ও বিজেপি শাসিত রাজ্যগুলির সরকারের বিভিন্ন স্তরে চাকরি পেয়েছেন ওই ৫১ হাজার চাকরিপ্রার্থী। মোদি এই অনুষ্ঠান থেকে আরও বলেন, ‘স্বচ্ছভাবে নিয়োগ করাই আমাদের লক্ষ্য। আগামী দিনে দেশে কর্মসংস্থান আরও বাড়বে। গোটা বিশ্ব ভারতের প্রযুক্তির দিকে তাকিয়ে রয়েছে। দেশে কর্মসংস্থান বাড়ানোই আমাদের লক্ষ্য।’

চার বছর ধরে নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ, কাঠগড়ায় বক্সিং কোচ

জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে বিনামূল্যে টিকাকরণ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

সন্দেশখালিতে ফের নদীভাঙন, বাঁধ ধসে যাওয়ায় আতঙ্কে স্থানীয়রা

আট বছর ধরে লুকিয়ে ভারতে বসবাস, সন্দেশখালিতে আটক বাংলাদেশি নাগরিক

হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেওড়াতে

‘স্বাস্থ্যসাথীর উপভোক্তারাই জুলাই মাস থেকে পাবেন আয়ুষ্মান ভারতের কার্ড,’ ঘোষণা শুভেন্দুর

সরকারি স্কুলের মেধাবীদের জন্য বিমান সফরের আয়োজন করলেন এই রাজ্যের মন্ত্রী

পেট্রোল-ডিজেলের দাম ৬ টাকা কমানোর কথা জানাল এই দেশের সরকার

দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যু

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

‘গোটা বিশ্ব এখন ভারতের উন্নয়ন যাত্রায় সামিল হতে চাইছে,’ রোজগার মেলায় বললেন মোদি

কয়লা পাচার মামলায় বুদবুদ থানার প্রাক্তন ওসি সহ মোট ১২ জনকে তলব ইডির

খাস কলকাতায় মেয়েদের স্কুলে দুষ্কৃতী তাণ্ডব, তদন্তে গড়িয়াহাট থানার পুলিশ