মধ্যপ্রাচ্যের সঙ্কট নিয়ে ফের নিরাপত্তা কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক মোদির, কী সিদ্ধান্ত হল?

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ইরান-আমেরিকা যুদ্ধের প্রেক্ষিতে উদ্ভুত পরিস্থিতি পর্যালোচনায় বুধবার (১ এপ্রিল) রাতেই কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি (ক্যাবিনেট কমিটি অফ সিকিয়োরিটি)-র সদস্যদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে যুদ্ধকালীন পরিস্থিতিতে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে আটকে থাকা ভারতীয়দের নিরাপদে উদ্ধার করে নিয়ে আসার পাশাপাশি জ্বালানি সঙ্কট মোকাবিলা নিয়েও আলোচনা হয়েছে। উল্লেখ্য, এ নিয়ে গত এক মাসের মধ্যে তিন বার  কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির সঙ্গে বৈঠক ডাকা হল। গত ১ ও ২২ মার্চও বৈঠকে বসেছিল কমিটি।

এদিন সন্ধ্যা সাতটার সময় প্রধানমন্ত্রীর পৌরাহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক শুরু হয়। হাজির ছিলেন  প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সূত্রের খবর, বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবদের নিয়ে একটি দল গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যারা এমন সঙ্কটের পরিস্থিতিতে সরকারের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করবে। সেই সঙ্গে সবাইকে একসঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন। প্রধানমন্ত্রীর কথায়, ‘দেশের কোনও নাগরিকেরে যাতে কোনও রকম অসুবিধা না হয় সেই দিকটিও দেখতে হবে। কালোবাজারি বন্ধ করা দরকার। নাগরিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। সমস্ত রাজ্যগুলিকেও একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে।’

সূত্রের খবর, বৈঠকে ভারতের দিকে আসা একটি ইরানি জাহাজের প্রসঙ্গে কথাও ওঠে। সত্যিই কি এই মুহূর্তে ইরানের অপরিশোধিত তেলবাহী জাহাজ ভারতে আসছে? প্রশ্ন উঠতেই নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানিয়েছেন, আপাতত এমন কোনও খবর তাঁদের কাছে আসেনি। গোটা বিষিয়টি নিয়ে সরকার একেবারেই অবগত নয় এবং সুনির্দিষ্ট কোনও তথ্যও নেই।’ এদিনের বৈঠকে দেশের লকডাউন সম্ভাবনা সংক্ৰান্ত খবর রীতিমত গুজব বলে উড়িয়ে দেওয়া হয়েছে। আগামী দুই মাসের জন্য ভারতের কাছে পর্যাপ্ত পরিমাণে অপরিশোধিত তেলের সরবরাহ রয়েছে বলেও জানানো হয়।

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি