কংগ্রেসকে অর্থনৈতিক দিক থেকে ‘পঙ্গু’ করছে বিজেপিঃ সোনিয়া গান্ধি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনের আগে বৈঠকে বসেছে কংগ্রেস নেতৃবর্গ। বৃহস্পতিবার সেই বৈঠক থেকেই কেন্দ্রের মোদি সরকারকে আক্রমণ করল কংগ্রেস । নির্বাচনের আগে কংগ্রেসকে অর্থনৈতিক দিক থেকে পঙ্গু করে দিয়েছে মোদি সরকার। এদিন এমন অভিযোগ তুলেছেন সোনিয়া গান্ধি।

কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সাংবাদিক বৈঠক করে বলেন,’ জনগণের কাছ থেকে সংগৃহীত অর্থ আটকে রাখা হচ্ছে। আমাদের অ্যাকাউন্ট থেকে অর্থ জোর করে সরিয়ে নেওয়া হচ্ছে। সবচেয়ে চ্যালেঞ্জিং পরিস্থিতিতেও আমরা আমাদের নির্বাচনী প্রচারের কার্যকারিতা বজায় রাখতে যথাসাধ্য চেষ্টা করছি।‘নয়াদিল্লিতে কংগ্রেসের সদর দফতরে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ।  

উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি ২১০ কোটি টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগ এনে অ্যাকাউন্ট ‘ফ্রিজ’  করেছে আয়কর দফতর। এই ঘটনার পর দলের মুখপাত্র অজয় মাকেন দাবি করেন, ২০১৮-১৯ সালের নির্বাচনের সময় কংগ্রেস  ৪৫ দিন দেরিতে হিসাব জমা দিয়েছিল। কিন্তু কেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ হল? এই ঘটনা  গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর ভয়ঙ্কর আঘাত করেছে। শুধু তাই কংগ্রেস নয় এই ঘটনার পরেই সরব হন বিরোধী শিবিরের একাংশ। তাই চাপে পড়েই বন্ধ হয়ে যাওয়া চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দিল আয়কর দফতর। এবার তা নিয়ে এদিন সরব হলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি।

টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন এই বোলার, পিছনে ফেললেন কাকে?

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

ED অভিযানের পরেই বড় সিদ্ধান্ত, কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা হরিশ রাওয়াতের

শনিবার অর্থাৎ আজ থেকে দিল্লিতে শুরু হচ্ছে ব্রিকস সম্মেলন 

ওভারটেক করতে গিয়ে বিপত্তি! পরপর তিনটি গাড়ির সংঘর্ষে রাশিয়ায় মৃত অন্তত ১২

7,000mAh ব্যাটারি ও 32MP ক্যামেরা! ৩,০০০ টাকা সস্তা হল Motorola Edge 70 Fusion

হামলার পর তেল পরিবহণে বড় পদক্ষেপ, পাইপলাইন বন্ধ করল সৌদি আরব

দিঘা-মন্দারমণি নয়, কম খরচে ঘুরে আসুন কলকাতার কাছের এই নিরিবিলি সৈকত থেকে

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন