৩ দিনের সফরে আমেরিকার উদ্দেশে রওনা প্রধানমন্ত্রী মোদির

ভারতীয় সময় অনুযায়ী, বুধবার রাত দেড়টা নাগাদ তিনি ওয়াশিংটনে অবতরণ করবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিন দিনের আমেরিকা সফরের উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  নয়া দিল্লি থেকে রওনা দিলেন মঙ্গলবার সকালে। নয়া দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে বাণিজ্যিক, প্রযুক্তি, উদ্ভাবন সহ বিভিন্ন ক্ষেত্রের বন্ধনকে সুদৃঢ় করার লক্ষ্য নিয়েই মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিলেন মোদি। ভারতীয় সময় অনুযায়ী, বুধবার রাত দেড়টা নাগাদ তিনি ওয়াশিংটনের অ্যান্ড্রুস এয়ার ফোর্স বেসে নামবেন। সেখানে ভারতীয় বংশোদ্ভূত মার্কিনীদের একটি দল স্বাগত জানাবেন তাঁকে।

আমেরিকার নিউ ইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের (UN) সদর দফতরে আয়োজিত আন্তর্জাতিক যোগা দিবসের অনুষ্ঠানে বুধবার যোগ দেবেন প্রধানমন্ত্রী। ২২ জুন ওয়াশিংটনে বিশেষ অভ্যর্থনা দেওয়া হবে ভারতের প্রধানমন্ত্রীকে। ওইদিনই মোদির সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক রয়েছে। প্রসঙ্গত জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরে এই প্রথম দ্বিপাক্ষিক ক্ষেত্রে মোদির সঙ্গে পূর্ণাঙ্গ বৈঠক হতে চলেছে।

বিদেশসচিব বিনয়মোহন কোয়াত্রা প্রধানমন্ত্রীর সফর নিয়ে জানিয়েছেন, আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর এই বৈঠকে প্রধান আলোচ্য বিষয় হবে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি এবং বিকাশে দুই দেশের পারস্পরিক সহযোগিতা। পাশাপাশি শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানো নিয়েও কথা হবে।

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ