‘বন্ধু’ পুতিনকে ফোন মোদির, কী কথা হল ‘ট্রাম্পের’ শত্রু দুই নেতার?

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে শুল্ক আঘাত পেয়ে মার্কিন ঘেঁষা নীতি থেকে পিছু হটলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শুক্রবার (৮ অগস্ট) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলে ফের একবার দিল্লি-মস্কোর গভীর বন্ধুত্ব এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন। মোদির ওই ফোনালাপকে বিলম্বিত বোধোদয় হিসাবেই আখ্যা দিয়েছেন কূটনীতিবিদদের একাংশ। তাঁদের কথায়, ‘মন্দের ভাল এই যে মোদি শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন আমেরিকা কখনও ভারতের বন্ধু হতে পারে না।’

ক্ষমতায় আসীন হওয়ার পরেই বিদেশ নীতিতে আমুল বদল এনে মস্কোর পরিবর্তে ওয়াশিংটনের পরম মিত্র হয়ে ওঠার চেষ্টা চালিয়েছিলেন নরেন্দ্র মোদি। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন ‘নয়াদিল্লিকে বন্ধু হিসাবে মানে না ওয়াশিংটন। বরং রুশ বান্ধব হিসাবেই মনে করে।’ নয়াদিল্লিকে সবক শেখাতে প্রথমে তিনি ভারতীয় পণ্যের উপরে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। পরে রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার শাস্তি হিসাবে গত বুধবার আরও বাড়তি ২৫ শতাংশ কর চাপিয়েছেন। অর্থা‍ৎ আমেরিকায কোনও ভারতীয় পণ্য ঢুকলে ৫০ শতাংশ কর চোকাতে হবে। বিশ্বের আর কোনও দেশের উপরে এতটা কর চাপাননি খ্যাপাটে ট্রাম্প।

তবে মার্কিন শুল্ক শাস্তির মুখে পড়লেও রাশিয়ার সঙ্গে বন্ধুত্বে ইতি টানতে রাজি নন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বরং, আরও বেশি করে মস্কোর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক দৃড় করতে চান। ইতিমধ্যেই মোদির দূত হয়ে মস্কোয় গিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। রুশ কর্তাদের সঙ্গে বৈঠকের পরে তিনি জানিয়েছেন, ‘চলতি বছরেই ভারত সফরে আসছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।’ ওই ঘোষণায় ট্রাম্পের চিড়বিড়ানি আরও বেড়েছে।

শুল্ক যুদ্ধ নিয়ে যখন দিল্লির সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক তলানিতে ঠিক সেই মুহুর্তেই রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন মোদি। এদিন সন্ধ্যায় ‘এক্স’ (পূর্বতন টুইটার) অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী লিখেছেন ‘বন্ধু পুতিনের সঙ্গে খুব ভাল এবং পুঙ্খানুপুঙ্খ কথোপকথন হলো ইউক্রেনের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে জানানোর জন্য ওঁকে ধন্যবাদ জানাই। দ্বিপাক্ষিক বিষয় নিয়ে পর্যালোচনা করেছি। ভারত এবং রাশিয়ার বিশেষ কৌশলগত অংশীদারি বৃদ্ধি নিয়েও আলোচনা করেছি। চলতি বছরে পুতিনকে এ দেশে স্বাগত জানানোর জন্য মুখিয়ে রয়েছি।’

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার