তাঁর বস কে জানিয়ে দিলেন মোদি, চেনেন তাঁকে?

Share:

নিজস্ব প্রতিনিধি:  বিজেপিতে শুরু হচ্ছে নবীন অধ্যায়।   বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব  নিলেন  নীতিন নবীন। আনুষ্ঠানিকভাবে দলের নতুন জাতীয় সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁকেই শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গেই প্রধানমন্ত্রী জানিয়েছেন তাঁর বস কে।   

বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হয়ে নীতিন নবীন বিজেপির জাতীয় সভাপতির পদ গ্রহণ করেছেন।  তিনি দলের ১২তম সভাপতি। প্রধানমন্ত্রী মোদি তাকে অভিনন্দন জানিয়েছেন। দলীয় নেতাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী  বলেন, “নীতিন নবীন আমার বস, এবং আমি তার অধীনে কাজ করি।”  প্রধানমন্ত্রী  বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় বিজেপি নয়া সভাপতি নীতিন নবীনকে অভিনন্দন জানিয়ে বলেন,  “প্রথমত, বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দলের সভাপতি নির্বাচিত হওয়ার জন্য নীতিন নবীনকে আন্তরিক অভিনন্দন। গত কয়েক মাস ধরে, সংগঠনের ক্ষুদ্রতম ইউনিট থেকে জাতীয় সভাপতি নির্বাচন পর্যন্ত, পুরো প্রক্রিয়াটি ১০০ শতাংশ গণতান্ত্রিক পদ্ধতিতে সম্পন্ন হয়েছে। আজ এই প্রক্রিয়াটি যথাযথ এবং আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। গত কয়েক মাস ধরে, সংগঠন উৎসব, অর্থাৎ দলের ক্ষুদ্রতম ইউনিট থেকে সভাপতি নির্বাচনের বিস্তৃত প্রক্রিয়া, বিজেপির সংবিধানের চেতনা এবং এতে উল্লেখিত সবকিছু মাথায় রেখে ১০০ শতাংশ গণতান্ত্রিক পদ্ধতিতে ধারাবাহিকভাবে চলছে। আজ এটি আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছে।”

আরও পড়ুন: বিজেপিতে শুরু ‘নবীন’ যুগ, এক নজরে দেখে নিন জন্মলগ্ন থেকে বিজেপি সভাপতিদের তালিকা

বিজেপির জাতীয় সভাপতির পদ গ্রহণের আগে, নীতিন নবীনের মঙ্গলবার সকালে দিল্লির বিভিন্ন ধর্মীয় স্থান পরিদর্শন করেন এবং নতুন শুরুর জন্য প্রার্থনা চেয়েছেন ঈশ্বরের কাছে। নীতিন নবীন প্রথমে সকাল ৮টায় ঝান্ডেওয়ালান মন্দিরে যান। এরপর তিনি বাল্মীকি মন্দিরে পৌঁছান, তারপর হনুমান মন্দিরে প্রার্থনা করেন।  তারপর তিনি বাংলা সাহেব গুরুদ্বারে  যান। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রাক্তন  সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডা, নীতিন গড়করি, বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রীরা, কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্য বিজেপি সভাপতি এবং সংগঠনের মন্ত্রীরা।   

এক নজরে বিজেপির সভাপতির তালিকা 

অটল বিহারী বাজপেয়ী

মেয়াদ: ১৯৮০-১৯৮৬ পর্যন্ত । সভাপতি হওয়ার সময় তাঁর  বয়স ছিল ৫৫ বছর

লালকৃষ্ণ আডবাণী

মেয়াদ: ১৯৮৬-১৯৯১ পর্যন্ত।  সভাপতি হওয়ার সময় তাঁর  বয়স ছিল ৫৮ বছর  (প্রথমবার) 

মেয়াদ: ১৯৯৩-১৯৯৮ পর্যন্ত।  সভাপতি হওয়ার সময় তাঁর  বয়স ছিল ৬৫ বছর (দ্বিতীয়বার)

মেয়াদ: ২০০৪-২০০৫ পর্যন্ত। সভাপতি হওয়ার সময় তাঁর  বয়স ছিল ৭৭ বছর (তৃতীয় বার)

মুরলি মনোহর জোশী

মেয়াদ: ১৯৯১-১৯৯৩ পর্যন্ত। সভাপতি হওয়ার সময় তাঁর  বয়স ছিল  ৫৭ বছর

কুশভাউ ঠাকরে

মেয়াদ: ১৯৯৮-২০০০ পর্যন্ত। সভাপতি হওয়ার সময় তাঁর  বয়স ছিল  ৭৫ বছর

বঙ্গারু লক্ষ্মণ

মেয়াদ: ২০০০-২০০১ পর্যন্ত। সভাপতি হওয়ার সময় তাঁর  বয়স ছিল   ৬১ বছর

জানা কৃষ্ণমূর্তি

মেয়াদ: ২০০০-২০০১ পর্যন্ত। সভাপতি হওয়ার সময় তাঁর  বয়স ছিল৭২ বছর

এম ভেঙ্কাইয়া নাইডু

মেয়াদ: ২০০২-২০০৪ ২০০০-২০০১ পর্যন্ত। সভাপতি হওয়ার সময় তাঁর  বয়স ছিল  ৫৩

রাজনাথ সিং

মেয়াদ: ২০০০-২০০১ পর্যন্ত। সভাপতি হওয়ার সময় তাঁর  বয়স ছিল  ৫৪ বছর (প্রথমবার) 

মেয়াদ: ২০১৩-২০১৪  পর্যন্ত। সভাপতি হওয়ার সময় তাঁর  বয়স ছিল  ৬১ বছর  (দ্বিতীয়বার )

নিতিন গডকরি  

মেয়াদ: ২০০৯-২০১৩ পর্যন্ত। সভাপতি হওয়ার সময় তাঁর  বয়স ছিল ৫২

অমিত শাহ 

মেয়াদ: ২০১৪-২০২০ পর্যন্ত। সভাপতি হওয়ার সময় তাঁর  বয়স ছিল ৪৯ বছর 

জে.পি. নাড্ডা 

মেয়াদ: ২০২০-২০২৪  পর্যন্ত। সভাপতি হওয়ার সময় তাঁর  বয়স ছিল ৫৯ বছর 

 নীতিন নবীন

মেয়াদ: নতুন সভাপতি হবেন । সভাপতি হওয়ার সময় তাঁর  বয়স ৪৫ বছর। 

 

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া