‘শ্রীলঙ্কা শুধু পড়শি নয়, আমাদের বন্ধুও বটে’, কলম্বোয় বললেন মোদি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং দুই দেশের ভাগ করা সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যকে উন্নীত করার ক্ষেত্রে ব্যতিক্রমী প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ শ্রীলঙ্কা সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সম্মানীয় মিত্র বিভূষণম পদক প্রদান করেছে। বিদেশী রাষ্ট্র কর্তৃক প্রদত্ত ব্যতিক্রমী বৈশ্বিক বন্ধুত্বের স্বীকৃতিস্বরূপ বিশেষভাবে প্রবর্তিত এই পদকটি ভারত-শ্রীলঙ্কা সম্পর্কের গভীরতা এবং উষ্ণতা প্রতিফলিত করে।

প্রধানমন্ত্রী মোদি কলম্বোতে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা দিশানায়েকের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে নিজের বক্তব্য রাখেন। তিনি বলেন, “আজ রাষ্ট্রপতি দিশানায়েকের কাছ থেকে শ্রীলঙ্কা মিত্র বিভূষণমে ভূষিত হওয়া আমার জন্য গর্বের বিষয়। এই সম্মান শুধু আমার নয়, এটি ১৪০ কোটি ভারতবাসীর সম্মান”। এটি ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ঐতিহাসিক বন্ধন এবং গভীর বন্ধুত্বের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ বলেও দাবি করেন ভারতের প্রধানমন্ত্রী। মোদি বলেন, “ভারতের জন্য গর্বের বিষয় যে আমরা একজন প্রকৃত প্রতিবেশী বন্ধু হিসেবে আমাদের কর্তব্য পালন করেছি। ২০১৯ সালের সন্ত্রাসী হামলা হোক বা কোভিড মহামারী, অথবা সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক সংকট, ভারত প্রতিটি কঠিন পরিস্থিতিতে শ্রীলঙ্কার জনগণের পাশে দাঁড়িয়েছে।”

প্রধানমন্ত্রীর আও সংযোজন, “আমাদের ‘নেবারহুড ফার্স্ট পলিসি’ এবং ‘মহাসাগর’ দৃষ্টিভঙ্গি- উভয় ক্ষেত্রেই শ্রীলঙ্কার একটি বিশেষ স্থান রয়েছে। ভারত ‘সবকা সাথ সবকা বিকাশ’ রূপকল্প গ্রহণ করেছে। আমরা আমাদের অংশীদার দেশগুলির অগ্রাধিকারকেও গুরুত্ব দিই। গত ৬ মাসেই আমরা ১০০ মিলিয়ন ডলারেরও বেশি ঋণকে অনুদানে রূপান্তরিত করেছি। আমাদের ঋণ পুনর্গঠন চুক্তি শ্রীলঙ্কার জনগণকে তাৎক্ষণিক স্বস্তি প্রদান করবে। পাশাপাশি আমরা সুদের হার কমানোর সিদ্ধান্তও নিয়েছি। এর থেকেই প্রমাণিত যে আজও ভারত শ্রীলঙ্কার পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। তিনি বলেন, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে শতাব্দী প্রাচীন আধ্যাত্মিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কারণে, আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে ১৯৬০ সালে গুজরাটের আরাবল্লিতে পাওয়া ভগবান বুদ্ধের দেহাবশেষ দর্শণ করার জন্য তা শ্রীলঙ্কায় নিয়ে আসা হচ্ছে। ভারত ত্রিঙ্কোমালিতে তিরুকোনেশ্বরম মন্দিরের সংস্কারেও সহায়তা করবে। অনুরাধাপুরার মহাবোধি মন্দির কমপ্লেক্সে পবিত্র নগরী এবং নুরেলিয়ার ‘সীতা এলিয়া’ মন্দির নির্মাণেও ভারত সহায়তা করবে।”

শ্রীলঙ্কার রাষ্ট্রপতির সাথে বৈঠকে অনুষ্ঠিত আলোচনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “আমরা জেলেদের জীবিকা নির্বাহের সাথে সম্পর্কিত বিষয়গুলি নিয়েও কথা বলেছি। আমরা একমত যে এই বিষয়ে আমাদের মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাওয়া উচিত।  আমরা জেলেদের অবিলম্বে মুক্তি এবং তাদের নৌকা ফেরত দেওয়ার উপরও জোর দিয়েছি। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সম্পর্ক পারস্পরিক বিশ্বাস এবং সদিচ্ছার উপর প্রতিষ্ঠিত। শ্রীলঙ্কায় ভারতীয় বংশোদ্ভূত তামিল সম্প্রদায়ের জন্য ১০,০০০ ঘর নির্মাণের কাজ শীঘ্রই সম্পন্ন হবে। এছাড়াও, ৭০০ জন শ্রীলঙ্কান কর্মীকে ভারতে প্রশিক্ষণ দেওয়া হবে, যার মধ্যে সাংসদ, উদ্যোক্তা এবং যুব নেতারাও থাকবেন। ভারত বিশ্বাস করে যে দুই দেশের নিরাপত্তা স্বার্থ পরস্পর সংযুক্ত। আমাদের নিরাপত্তা একে অপরের উপর নির্ভর করছে।”

দুর্দান্ত অফার, ১৫ হাজার টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে Vivo-এর প্রিমিয়াম ফোন

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

অতিরিক্ত প্রোটিন কি শরীরের ক্ষতি করতে পারে? কী বলছেন বিশেষজ্ঞরা?

নিয়মিত সাঁতার কাটেন? জেনে নিন ত্বক ও চুল বাঁচাতে কি পরামর্শ বিশেষজ্ঞদের?

এই মন্দিরে ভক্তদের না বলা মনের কথা বোঝেন বজরংবলী, সমস্যার সমাধান করেন দ্রুত

শুক্রের ভয়ঙ্কর চালে ৪ রাশির জাতকদের জীবনে ভয়াবহ সমস্যা, কারা বিপদে?

আজকের রাশিফল: নিজের কথায় সংযত রাখুন, অন্যথায় বিপদ বাড়বে..

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ