‘আপনি সৌভাগ্যবান …’, মহাকাশ স্টেশনে থাকা শুভাংশুকে বললেন মোদি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসাবে মহাকাশে পাড়ি দিয়েছেন শুভাংশু শুক্লা। বাকি তিন নভঃশ্চরের সঙ্গে বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে রয়েছেন ভারতীয় বায়ু সেনার গ্রুপ ক্যা্প্টেন। শনিবার (২৮ জুন) সন্ধ্যায় স্যাটেলাইট মাধ্যমে শুভাংশুর সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুজনের কথোপকথনের ভিডিও সম্প্রচারিত হয়েছে। কথোপকথনের সময়ে প্রধানমন্ত্রী খানিকটা মজা করে বলেন, ‘ধরতি মাতাকে পরিক্রমা করার সুবর্ণ সুযোগ পেয়েছেন আপনি। তার জন্য আপনাকে অনেক-অনেক শুভেচ্ছা।’

বেশ কয়েক বার যাত্রা পিছনোর পর গত বুধবার (২৫ জুন) বেলা ১২টা ১ মিনিট নাগাদ আমেরিকার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশে পাড়ি দিয়েছিলেন শুভাংশু শুক্লা সহ অ্যাক্স-৪ অভিযানের চার সদস্য। ২৮ ঘণ্টার দীর্ঘ সফরের পর বৃহস্পতিবার বিকেলে তাঁরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছোন। প্রায় ৪৯ ঘন্টা মহাকাশ স্টেশনে রয়েছেন চার নভশ্চর। এদিন ভিডিও কনফারেন্সে শুভাংশুর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী মোদি। গর্বিত কণ্ঠে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ আপনি দেশের মাটি থেকে অনেক দূরে। কিন্তু দেশের ১৪০ কোটি মনুষের কাছাকাছিই রয়েছেন। আপনার নামেই শুভ রয়েছে। এই মুহুর্তে আমরা দুজনে কথা বলছি বটে, কিন্তু অলক্ষে রয়েছে প্রত্যেক ভারতবাসী।’ মহাকাশে সব কিছু ঠিকঠাক চলছে কিনা, তাও জানতে চান প্রধানমন্ত্রী।

জবাবে শুভাংশু বলেন, ‘আমি ঠিক আছি। সবার এতো আশীর্বাদ ও ভালবাসা পেয়েছি যে দারুণ লাগছে। পৃথিবী থেকে অরবিট পর্যন্ত ৪০০ কিলোমিটার যাত্রাপথ আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আজ গর্বে আমার বুক ফুলে যাচ্ছে এই ভেবে যে আমি ভারতের প্রতিনিধিত্ব করছি।’ ওই কথা শুনে খানিকটা মজাচ্ছ্বলে মোদি বলেন, ‘আপনি কি সঙ্গে করে আপনার প্রিয় গাজরের হালুয়া নিয়ে গিয়েছেন? সহযাত্রীদের সবাইকে ওই হালুয়া খাইয়েছেন?’ ওই কথা শুনে হেসে ফেলেন শুভাংশু।

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ