ফের লকডাউন? শুক্রে মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন মোদি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জ্বালানি সঙ্কট সামাল দিতে ফের কি দেশে লকডাউন জারি হচ্ছে? প্রশ্নটা উঠেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এক সিদ্ধান্তে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রেক্ষিতে প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের জরুরি বৈঠক ডেকেছেন তিনি। আগামিকাল শুক্রবার (২৭ মার্চ) ওই বৈঠক হবে। তবে পশ্চিমবঙ্গ-সহ যে পাঁচ রাজ্যে বিধানসভা ভোট হচ্ছে, সেখানকার মুখ্যমন্ত্রীদের বৈঠকে ডাকা হয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ইরান-আমেরিকা যুদ্ধ। আর তার ফলে বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি সঙ্কট শুরু দেখা দিয়েছে। ভারতেও রান্নার গ্যাস নিয়ে হাহাকার দেখা দিয়েছে। কোভিডকালে যেভাবে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছিল, সেই ভাবেই এবার জ্বালানি সঙ্কট সামাল দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সংসদে জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনকি মন্ত্রিসভার সিনিয়র সদস্যদের নিয়ে সাতটি বিশেষ মন্ত্রীগোষ্ঠী গঠনের কথাও জানিয়েছেন তিনি।

দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে গতকাল বুধবারই সর্বদলীয় বৈঠক ডেকেছিল কেন্দ্র। ওই বৈঠকে পৌরাহিত্য করেছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। হাজির ছিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। ওই বৈঠকেই কেন্দ্রের তরফে বিরোধীদের আশ্বস্ত করা হয়, ‘অযথা আতঙ্কের কারণ নেই। পর্যাপ্ত রান্নার গ্যাস ও পেট্রোলিয়াম মজুত রয়েছে।’

এদিনই পাণ্ডবেশ্বরের জনসভা থেকেই জ্বালানি সমস্যা নিয়ে বিজেপিকে একহাত নিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রি মমতা বন্দ্যোপাধ্যায়। ফের লকডাউন পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘‌বিজেপি মধ্যরাতের তাণ্ডবকারী দল। যা খুশি তাই করে বেড়াচ্ছে। মানুষের গণতান্ত্রিক অধিকার কাড়ছে। কাল দেখলাম গ্যাস বুকিংয়ের সময় কমিয়ে ২৫ দিন করা হয়েছে। ২৫ দিনের আগে বুকিং করা যাবে না! গ্যাস ফুরিয়ে গেলে মানুষ কী করবে?  আবার লকডাউন করার ষড়যন্ত্র করছে মোদি সরকার।’

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির