মোদির সঙ্গে দেখা করার আগে বিদেশ ফেরত সাংসদদের কোভিড পরীক্ষার নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি নয়াদিল্লি: ‘অপারেশন সিঁদুর’ অভিযান নিয়ে বিশ্ব জনমত গঠনে বিভিন্ন দেশে সফরকরা সংসদীয় প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে মঙ্গলবার (১০ জুন) সন্ধে সাড়ে সাতটায় সাক্ষা‍ৎ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর ওই সাক্ষাতের আগেই প্রত্যেক সাংসদকে কোভিড টেস্ট করানোর নির্দেশ দেওয়া হয়েছে।। কোভিডের নমুনা পরীক্ষা না করালে কাউকে দেখা করতে যাবে না বলে ফরমান জারি করেছে প্রধানমন্ত্রীর সচিবালয়। আর ওই ফরমান জানতে পেরেই বিপাকে পড়েছেন বিদেশ ফেরত সাংসদরা।

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে গত ২২ এপ্রিল হামলা চালিয়েছিল পাকিস্তানের মদতপুষ্ঠ জঙ্গিরা। ওই হামলার বদলা নিতে গত ৭ মে মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিতে প্রত্যাঘাত চালিয়েছিল ভারতীয সেনা। ‘অপারেশন সিঁদুর’ অভিযানে গুঁড়িয়ে দেওয়া হয়েচিল জমিয়েত উদ দাওয়া, লস্কর-ই তৈয়বা ও হিজবুল মুজাহিদিনের মতো কুখ্যাত সন্ত্রাসী সংগঠনের একাধিক ঘাঁটি। পাল্টা ভারতে হামলার চেষ্টা চালিয়েছিল পাকিস্তান সেনা। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ করে দেয় ভারতীয় সেনা। টানা তিন দিন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলেছিল। পরে ১০ মে যুদ্ধবিরতিতে রাজি হয় দুই দেশই।

পাকিস্তানের মুখোশ খুলতে এবং ‘অপারেশন সিঁদুর’ নিয়ে গোটা বিশ্বকে অবহিত করতে একাধিক দেশে বিশেষ সংসদীয় প্রতিনিধিদল পাঠিয়েছিল মোদি সরকার। ইতিমধ্যেই ওই প্রতিনিধিদল দেশে ফিরে এসেছে। কিন্তু যে সব দেশে সাংসদরা গিয়েছিলেন, সেই সব দেশে করোনা নতুন করে তাণ্ডব চালাতে শুরু করায় প্রমাদ গুনেছে প্রধানমন্ত্রীর সচিবালয়। তাই এদিন সন্ধে সাড়ে সাতটায় ৭ লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত হতে চলা বৈঠকে অংশ নেওয়ার জন্য সবাইকে করোনার নমুনা পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠক শেষে সাংসদদের নৈশভোজে আপ্যায়িত করবেন প্রধানমন্ত্রী।

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের