শুল্ক যুদ্ধের পর প্রথমবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে পারেন মোদি, কোথায়?

Share:

নিজস্ব প্রতিনিধি: আমেরিকার সঙ্গে ভারতের শুল্কযুদ্ধ দেখেছে গোটা বিশ্ব। রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে আমেরিকা। এই নিয়ে কম চর্চা হয়নি বিশ্ব রাজনীতিতে। চর্চা চলছিল কবে মুখোমুখি হবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শোনা যাচ্ছে  চলতি মাসের শেষের দিকে কুয়ালালামপুরে আসন্ন ASEAN শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি বৈঠক হতে পারে।

আগামী ২৬-২৭ অক্টোবর ৪৭তম ASEAN শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী মোদির মালয়েশিয়া যাওয়ার কথা রয়েছে। অন্যদিকে মালয়েশিয়াও রাষ্ট্রপতি ট্রাম্পকে সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছে। ট্রাম্প যদি তার অংশগ্রহণ নিশ্চিত করেন, তাহলে ওয়াশিংটনের ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পর এটিই হবে প্রথম বহুপাক্ষিক ফোরাম যেখানে দুই  বিশ্ব নেতা মুখোমুখি হবেন।  

 প্রসঙ্গত, ট্রাম্প ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপের পর ভারত ও  আমেরিকার মধ্যে সম্পর্কের টানাপোড়েন দেখা  দেয় এবং একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেয়েছে। মস্কোর সঙ্গে ভারতের জ্বালানি সম্পর্ক নিয়ে চটেছেন ট্রাম্প।   বিশেষ করে রাশিয়ান অপরিশোধিত তেল আমদানি নিয়ে নয়াদিল্লিকে নিশানা করেছেন ট্রাম্প। রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখার জন্য ট্রাম্প বারবার ভারতের সমালোচনা করেছেন, সতর্ক করে বলেছেন যে এই ধরনের  ব্য়বসা ইউক্রেনের যুদ্ধ বন্ধে মস্কোকে চাপ দেওয়ার আন্তর্জাতিক প্রচেষ্টাকে দুর্বল করে দেবে। এমনকি ভারতকে রাশিয়ার থেকে তেল আমদানি করতেও নিষেধ করেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও আমেরিকার সেই কথাকে পাত্তা দেয়নি ভারত। 

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের