২ দিনের সফরে শনিবার কুয়েত যাচ্ছেন মোদি, ৪৩ বছর বাদে পা রাখছেন কোনও ভারতীয় প্রধানমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দু’দিনের সফরে আগামিকাল শনিবার (২১ ডিসেম্বর) কুয়েত যাচ্ছেন নরেন্দ্র মোদি। কুয়েতের আমির শেখ মেশেল আল আহমেদ আল জবর আল সাবার আমন্ত্রণে সাড়া দিয়ে যাচ্ছেন তিনি। ৪৩ বছর বাদে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী পা রাখছেন মধ্যপ্রাচ্যের দেশটিতে। আজ শুক্রবার (২০ ডিসেম্বর) সাপ্তাহিক সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর কুয়েত সফরের কথা জানানো হয়েছে। উল্লেখ্য, ১৯৮১ সালে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি কুয়েত সফর করেছিলেন। তার পর আর কোনও ভারতীয় প্রধানমন্ত্রী পা রাখেননি।  

বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘শনিবার (২১ ডিসেম্বর) সকাল সোয়া নয়টা নাগাদ নয়াদিল্লি থেকে বিশেষ বিমানে কুয়েতের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। বেলা ১১টা বেজে ৩৫ মিনিটে কুয়েত বিমানবন্দরে অবতরণ করবে মোদির বিমান। দুপুরে মধ্যাহ্ন ভোজের বিরতির পর ২টো বেজে ৫০ মিনিটে গালফ স্পিক শ্রমিক শিবির পরিদর্শন করবেন। সেখানে আধ ঘন্টার মতো থাকবেন প্রধানমন্ত্রী।  বিকেল ৩টে বেজে ৫০ মিনিট থেকে চারটে ৫০ মিনিট পর্যন্ত শেখ সাদ আল আবদুল্লা ইন্ডোর স্পোর্টস কমপ্লেক্সে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে অংশ নেবেন। সন্ধে সাড়ে ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত গালফ কাপ ফুটবল প্রতিযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন।’

সফরের দ্বিতীয় দিন অর্থা‍ৎ ২২ ডিসেম্বর রবিবার সকাল ১০টার সময়ে বায়ান প্রাসাদে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হবে। সাড়ে দশটার সময়ে কুয়েতের আমিরের সঙ্গে একান্ত বৈঠক করবেন মোদি। ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কুয়েতের রাজপুত্রের সঙ্গে বৈঠক করবেন। সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদি। ওই বৈঠকেই দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে। দুপুর একটার সময়ে দুই দেশের প্রধানমন্ত্রী যৌথ সাংবাদিক সম্মেলন করবেন। বেলা সাড়ে তিনটের সময়ে দিল্লির উদ্দেশে রওনা হবেন মোদি।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর