বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনাকে অভিনন্দন মোদি-রাহুলের

পাশাপাশি দুর্দান্ত লড়াই করে হেরে যাওয়া ফ্রান্সের ফুটবলারদেরও সমবেদনা জানিয়েছেন তাঁরা।  

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ৩৬ বছর বাদে ফের বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। রবিবার দোহার লুসাইল স্টেডিয়ামে রুদ্ধশ্বাসকর ফাইনাল ম্যাচে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ফের বিশ্বসেরা হয়েছে লিওনেল মেসিরা। আর বিশ্বকাপ জয়ের জন্য আর্জেন্টিনার জাতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি।  পাশাপাশি দুর্দান্ত লড়াই করে হেরে যাওয়া ফ্রান্সের ফুটবলারদেরও সমবেদনা জানিয়েছেন তাঁরা।  

রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনালের পরেই নিজের টুইটার হ্যান্ডেলে এক পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আজকের ফাইনাল ম্যাচ ছিল বিশ্ব ফুটবলের রুদ্ধশ্বাসকর ম্যাচগুলির মধ্যে অন্যতম। বিশ্ব চ্যাম্পিয়ান হওয়ার জন্য আর্জেন্টিনা দলকে অভিনন্দন জানাচ্ছি। গোটা প্রতিযোগিতায় দুর্দান্ত খেলেছে। ভারতের লক্ষ-লক্ষ দর্শক আর্জেন্টিনা ও মেসির সমর্থক। আজকের এই জয় তাঁরা উপভোগ করেছেন এবং উ‍ৎসবে মেতে উঠেছেন।’ পোস্টে আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্ডেজকেও ট্যাগ করেছেন প্রধানমন্ত্রী।

আর্জেন্টিনাকে যেমন অভিন্দন জানিয়েছেন, তেমনই হেরে যাওয়া ফ্রান্সের খেলোয়াড়দেরও প্রশংসা করেছেন মোদি। আলাদা একটি পোস্টে তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁকে ট্যাগ করে লিখেছেন, ‘ফ্রান্সের ফুটবলারদের লড়াকু মানসিকতা অবশ্যই প্রশংসার যোগ্য। লক্ষ-লক্ষ দর্শক ও ফুটবল প্রেমীদের নিজেদের দক্ষতা দিয়ে মোহিত করে ফাইনালে পৌঁছেছিল।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি বিশ্বকাপ জয়ের জন্য আর্জেন্টিনাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিও। এদিন ভারত জোড়ো যাত্রায় রাজস্থানের দোসায় ছিলেন তিনি। সঙ্গীদের নিয়ে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখেন। ম্যাচের পরে টুইটারে তিনি লিখেছেন, ‘বিশ্বকাপের ফাইনাল একটা দুর্দান্ত ম্যাচ ছিল। জেতার জন্য আর্জেন্টিনাকে শুভেচ্ছা। ফ্রান্সও চ্যাম্পিয়ান হওয়ার মতোই খেলেছে।’

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?