ইউক্রেন! আর কিছুক্ষণের মধ্যেই কোয়াড নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক মোদির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইউক্রেন-রাশিয়া যুদ্ধ আবহেই মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এই তিন কোয়াড লিডারদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত সপ্তাহ থেকে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পরে এই প্রথম আন্তর্জাতিক স্তরে অন্যান্য দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী। গত বছর অর্থাৎ ২০২১ সালের সেপ্টেম্বর মাসে শেষবার বৈঠকে বসেছিলেন কোয়াড নেতারা। তার প্রায় ৬ মাস পরে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে যখন কার্যত টালমাটাল আন্তর্জাতিক রাজনীতি ঠিক তখনই বৃহস্পতিবার সন্ধ্যায় ভার্চুয়াল বৈঠক হতে চলেছে এই চার রাষ্ট্রনেতার। জানা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে সেই বৈঠক। 

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালেই ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী এই বৈঠক প্রসঙ্গে টুইটারে লেখেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে আজ বৈঠকে বসবেন। এই চার কোয়াড নেতা আজ একটি ভার্চুয়াল বৈঠক করবেন।’ এর সঙ্গেই ভারতীয় বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এই বৈঠক প্রসঙ্গে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ‘ এর  আগে ওয়াশিংটন ডিসিতে ২০২১ সালের সেপ্টেম্বরে শীর্ষ সম্মেলনে এই চার রাষ্ট্রনেতা শেষবার মুখোমুখি হয়েছিলেন। তারপর এই প্রথম রাষ্ট্রনেতারা নিজেদের মধ্যে আলোচনা করার সুযোগ পাবেন। তাঁরা ইন্দো-প্যাসিফিকের গুরুত্বপূর্ণ উন্নয়ন সম্পর্কে মতামত ও মূল্যায়ন বিনিময় করবেন। কোয়াড লিডাররা কোয়াডের সমসাময়িক এবং ইতিবাচক এজেন্ডার অংশ হিসাবে ঘোষিত নেতাদের উদ্যোগ বাস্তবায়নের চলমান প্রচেষ্টা পর্যালোচনা করবেন।’

যদিও এই বৈঠকের আলোচনার বিষয়বস্তু সম্পূর্ণ আলাদা তবুও মনে করা হচ্ছে এই মুহূর্তের যুদ্ধকালীন পরিস্থিতিতে এই চার রাষ্ট্রনেতার মধ্যেকার বৈঠক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। কারণ ইউক্রেনের উপরে রাশিয়া আকস্মিক হামলা চালানোয় যখন বিশ্বের একাধিক দেশ এবং তাঁদের রাষ্ট্রনেতারা রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এই সিদ্ধান্তের করা সমালোচনা করেছেন তখন ভারতের তরফ থেকে কিন্তু এখনও পর্যন্ত এই প্রসঙ্গে খুব বেশী বাক্য বিনিময় করতে দেখা যায়নি। একদিকে মার্কিন রাষ্ট্রপতি যখন রাশিয়ার এই পদক্ষেপকে একাধিকবার কড়া ভাষায় নিন্দা করেছেন, অস্ট্রেলিয়া সরকার রাশিয়াকে  ‘পরিহা রাষ্ট্র’ হিসাবে ঘোষণা করেছে এবং জাপানও রাশিয়ার একাধিক সত্তার ওপর ইতিমধ্যেই নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত নিয়েছেন তখন অন্যদিকে ভারত কিন্তু ‘বন্ধুরাষ্ট্র’ হিসাবে চিহ্নিত রাশিয়ার বিরুদ্ধে এখনও পর্যন্ত কড়া পদক্ষেপ নেওয়া তো দূর অস্ত পুতিনের বিরুদ্ধে সেই অর্থে মুখও খোলেনি। এমন পরিস্থিতিতে ভারতের সঙ্গে বাকি তিন রাষ্ট্রনেতার কি কথোপকথন হয় আপাতত সেই দিকেই তাকিয়ে সকলে। 

বিধানসভা ভোটে মা-বোনেরা ভরসা দেখানোয় ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

রোজের ভাতের পাতে স্বাদ বদল! বানিয়ে নিন রেলওয়ে চিকেন কারি

বাড়ির রান্নায় রেস্তরাঁর স্বাদ পেতে চান? কয়েকটি উপকরণ দিয়ে বানান ‘সিক্রেট মশলা’

নবান্ন থেকে পাততাড়ি গুটিয়ে মহালয়ের আগেই মহাকরণে ফিরছেন মুখ্যমন্ত্রী

যৌন লালসার শিকার চার বছরের শিশু! গ্রেফতার পড়শি ৮৫ বছরের বৃদ্ধ

হাত থেকে নুন পড়ে যাওয়া কি সংসারে অশান্তির ইঙ্গিত?

মন্দির-মসজিদ-গুরুদ্বারের সামনে বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ হচ্ছে, শিগগিরই আসছে আইন

‘ভারতের উপরে ভরসা করছে বিশ্ব’, সেমিকন ইন্ডিয়ার মঞ্চে বার্তা মোদির

রশিদ খানদের ডিনারে গিয়ে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ বলেছেন ঈশান, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, অবশেষে নার্সিংহোম বন্ধ করল সরকার

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে কোন কোন জেলা? 

প্রায় ৬০ কোটির গয়না লুটের মামলায় মাত্র ১১১ টাকা ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান

সরকারি অফিসে পিকনিক! উল্লাসের মাঝেই গরম ভাত-খাসির মাংস ছেড়ে পালালেন কর্মীরা, কি ঘটেছিল?

‘আগে নিজের চরকায় তেল দিন’, বডি শেমিংয়ের শিকার ‘বন্ধু’ ক্যাটরিনার পাশে পাক-অভিনেতা