প্রেমের পথে কাঁটা, বাবাকে বিষ খাইয়ে খুন, তিন বছর পর গ্রেফতার পুলিশ মেয়ে

২০২৩ সালে ২৫ এপ্রিল সকালে ডিউটির জন্যে যথারীতি প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে বের হচ্ছিলেন মহারাষ্ট্র পুলিশ কর্মকর্তা জয়ন্ত বল্লওয়ার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাবাকে বিষ খাইয়ে খুন করেছেন পুলিশ অফিসার মেয়ে। তিনবছর পর প্রকাশ্যে এল সত্যি ঘটনা। ২০২৩ সালে ২৫ এপ্রিল সকালে ডিউটির জন্যে যথারীতি প্রস্তুতি নিয়ে বাড়ি থেকে বের হচ্ছিলেন মহারাষ্ট্র পুলিশ কর্মকর্তা জয়ন্ত বল্লওয়ার। ঠিক তখনই তাঁর মেয়ে, যিনি নিজেও একজন পুলিশ কর্মকর্তা, তিনি একগ্লাস মিল্কসেক বানিয়ে বাবাকে খেতে দেন। এরপর সেটি পান করে কর্মস্থলে যাওয়ার জন্যে বেরিয়ে পড়েন তিনি। সেদিন তাঁর ডিউটি ছিল চন্দ্রপুরে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের প্রশাসনিক ভবনে। কিন্তু তিনি সেখানে পৌঁছনোর আগেই মাথা ঘুরিয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং মারা যান। অবশ্য সে সময় ওই পুলিশ কর্মকর্তার মৃত্যুর কারণ হিসেবে আকস্মিক অসুস্থতা দায়ী করা হয়েছিল। কোনও অপরাধমূলক কর্মকাণ্ডের সন্দেহ করা হয়নি। এবং তাঁর মৃত্যুর মামলাটি বন্ধ করে দেওয়া হয়েছিল। ঘটনার তিন বছর পর, অবশেষে সত্যি সামনে এল। এবং পুলিশ অফিসারের মেয়ে-সহ আরও তিনজনকে গ্রেফতার করল পুলিশ।  পুলিশ জয়ন্ত বল্লওয়ারের মৃত্যুকে একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড বলে বর্ণনা করল।

জানা যায়, ২০২২ সাল থেকে ওই পুলিশ কর্মকর্তার মেয়ে আরিয়া বল্লওয়ার, তাঁর সহকর্মী আশিস শেডমাকের সঙ্গে সম্পর্কে ছিলেন। কিন্তু জয়ন্ত বল্লওয়ার এই সম্পর্কের বিরোধিতা করেন। এরপর তাঁরা বাবাকে হত্যা করার ষড়যন্ত্র করেন। এবং পথের কাঁটা দূর করতে ভয়ানক পরিকল্পনা করেন। আরিয়া তাঁর ২২ বছর বয়সী তুতো ভাই চৈতন্য গেদামের সঙ্গে যোগাযোগ করেন এবং বিষ জোগাড় করার জন্য তাঁকে ৫,০০০ টাকা দেন। চতুর্থ এক ব্যক্তি, যার পরিচয় এখনও প্রকাশ করা হয়নি, সে বিষটি তাঁকে এনে দেন। এরপর ঘটনার দিন সকালে আরিয়া মিল্কসেকে বিষ মিশিয়ে তাঁর বাবাকে খেতে দেয়, যখন তিনি ডিউটিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি সেটি খেয়ে চলে যান। এরপর তিনি জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে পৌঁছানোর পরেই মাথা ঘোরানো অনুভব করেন। এবং মাটিতে পড়ে তাঁর মৃত্যু হয়। যেহেতু পুলিশ অফিসারের মৃত্যুটি স্বাভাবিক বলে মনে হয়েছিল, তাই সে সময়ে তাঁর দেহ ময়নাতদন্ত করি হয়নি এবং মামলাটি খারিজ হয়ে যায়।

জয়ন্ত বল্লওয়ারের মৃত্যুর পর আরিয়া ও আশীষের বিয়ে হয়। কিন্তু তাঁদের দাম্পত্য জীবনে দ্রুতই তিক্ততা আসে। শৃঙ্খলাহীনতা ও খারাপ আচরণের কারণে আশীষকে পুলিশ প্রশিক্ষণ থেকে বরখাস্ত করা হয়। আরিয়া শ্বশুরবাড়ি থেকে তাঁর বাপের বাড়িতে ফিরে আসেন। বাবাকে হত্যা করা নিয়ে দম্পতির মধ্যে বারবার ঝগড়া হত। অবশেষে গত সপ্তাহে আশীষ থানায় গিয়ে স্বীকারোক্তি দেন। সে কর্মকর্তাদের জানায় যে, তিন বছর আগে তিনি তাঁর স্ত্রীর বাবাকে বিষ খাইয়ে ছিলেন, এই কাজটি পূর্বপরিকল্পিত ছিল এবং বিষটি তাঁর এক কাজিনের মাধ্যমে সরবরাহ করা হয়েছিল। এই মামলায় এখনও পর্যন্ত পুলিশ চারজনকে গ্রেফতার করেছেন। আরিয়া বল্লওয়ার, তাঁর স্বামী আশীষ শেডমাকে, তাঁর তুতো ভাই চৈতন্য গেদাম এবং বিষ সরবরাহকারী চতুর্থ অভিযুক্ত। চারজনই এই মুহূর্তে পুলিশি হেফাজতে রয়েছেন। মামলাটি নিয়ে আরও তদন্ত চলছে।

মসজিদে লুকিয়ে হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

১৫ বছরের অপেক্ষার অবসান, ৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির