৫ দিন পরেও অধরা পুঞ্চে সেনা জওয়ানদের উপর হামলাকারীরা

বৃহস্পতিবার হামলার ঘটনায় ৫ সেনা জওয়ানের মৃত্যুর পর ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তল্লাশি অভিযানে নামে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় সেনার ট্রাকে হামলার ঘটনায় এখনও পর্যন্ত দোষীদের ধরতে পারল না গোয়েন্দা বাহিনী। বৃহস্পতিবার হামলার ঘটনায় ৫ সেনা জওয়ানের মৃত্যুর পর ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তল্লাশি অভিযানে নামে পুলিশ। সেই অভিযান মঙ্গলবার ৫ দিন পেরোলেও এখনও অধরা হামলাকারীরা। তবে এখনও পর্যন্ত ৫০ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্তকারীরা।

বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চে (Poonch) সেনার ট্রাকে সন্ত্রাসী হামলার পরে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সেনা জওয়ান নিহত হন। একইসঙ্গে গুরুতর আহত হন আরও এক জওয়ান। সেই ঘটনার তদন্তে নেমে সন্দেহভাজনদের পাকড়াও করতে ভাটা ধুরিয়ান-তোতা গলি (Bhata Dhurian-Tota Gali) ও পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক চিরুনি তল্লাশি অভিযান চালাচ্ছে এনএসজি গোয়েন্দারা। তল্লাশি অভিযানে মোতায়েন করা হয়েছে, এনএসজি বাহিনী, ড্রোন, স্নিফার ডগ এবং মেটাল ডিটেক্টর।

উল্লেখ্য গত বৃহস্পতিবার সেনার তরফে বিবৃতি জারি করে জানানো হয়, ‘বৃহস্পতিবার দুপুর ৩টে নাগাদ একটি সেনা ট্রাক পুঞ্চের ভিম্বার গলি থেকে সংজিওতের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময়ই এলাকায় ভারী বৃষ্টিপাত এবং কম দৃশ্যমানতার সুযোগ নিয়ে সন্ত্রাসবাদীরা গুলি চালায়। সম্ভবত গ্রেনেড হামলার জেরেই সেনা কনভয়ে আগুন ধরে যায়।’  জঙ্গি হামলায় মৃত সেনাকর্মীরা রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের সদস্য ছিলেন। তাঁদের জঙ্গি মোকাবিলার কাজে পাঠানো হচ্ছিল।

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া