নিয়োগ দুর্নীতি কাণ্ডে ‘মিডলম্যান’-কে জামিন দিল শীর্ষ আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি,নিউ দিল্লিঃ সুপ্রিম কোর্ট (Supreme Court) থেকে জামিন পেলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত মিডলম্যান প্রসন্নকুমার রায় (Prasanna Kumar Roy)। নিয়োগ দুর্নীতি (Recruitment Case)মামলায় সিবিআই দাবি করেছিল, নিয়োগ দুর্নীতিতে টাকাপয়সা লেনদেন হয়েছিল প্রসন্নকুমার রায়ের মাধ্যমে। পাশাপাশি সিবিআই-এর আরও দাবি ছিল স্কুল শিক্ষক নিয়োগকাণ্ডে মিডলম্যান ছিলেন দুইজন । প্রদীপ সিংহের মতো প্রসন্নর বিরুদ্ধেও অযোগ্য প্রার্থীদের সঙ্গে নিয়োগ-কর্তাদের যোগাযোগ করিয়ে দেওয়ার বিনিময়ে টাকা সংগ্রহ করতেন। ২০২২ সালের অগাস্ট মাসে এই প্রসন্ন ধরা পড়েন। তবে তাঁকে সিবিআই গ্রেফতার করলেও তাঁর বিরুদ্ধে আজ পর্যন্ত ট্রায়াল শুরু হয়নি। 

এমনকি, চার্জশিট দেওয়ার সময় অতিক্রম করার পরেও প্রসন্নকে কোন ট্রায়াল দেয়নি সিবিআই । তাইজন্য সুপ্রিম কোর্টে জামিনের আর্জি জানান প্রসন্ন। এদিন প্রসন্নকুমার রায়ের হয়ে আদালতে সওয়াল করেন মুকুল রোহতগি। তবে এদিন আদালতে সিবিআই-য়ের আইনজীবীকে প্রসন্নকে আটকে রাখা নিয়ে  প্রশ্ন করা হলে তিনি জানান,তদন্তের প্রয়োজনে আটকে রাখা হয়েছে। সিবিআই (CBI)আইনজীবী  অনির্বাণ গুহ ঠাকুরতার এই উত্তরের পরেই প্রসন্নকে  জামিন দেয় সুপ্রিম কোর্ট।

প্রসঙ্গত, এসএসসি নিয়োগের উপদেষ্টা কমিটির প্রধান শান্তিপ্রসাদ সিংহের ঘনিষ্ঠ ছিলেন এই প্রসন্ন । নিয়োগ মামলায় ধৃত মিডলম্যান প্রসন্ন রায় ও আত্মীয়দের ৪৬৩টি সম্পত্তির হদিশ পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রসন্ন’র সল্টলেকের অফিসে অযোগ্য প্রার্থীদের তালিকা তৈরি হত বলেও জানা গিয়েছে। শুধু তাই নয় তাঁর অফিসে অযোগ্য প্রার্থীদের বৈঠকও হত। শুধু তাই নয় সিবিআইয়ের দাবি নিয়োগ দুর্নীতিকান্ডে প্রভাবশালিদের হাতে টাকা যেত এই প্রসন্নের মারফতই।

প্রেশার কুকার দিয়ে মাথায় আঘাত! বাথটাবে ডুবিয়ে স্ত্রীকে হত্যা, ভয়ানক কাণ্ড ঘটালেন শিক্ষক

নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিতে না সুপ্রিম কোর্টের

দিদা-ঠাকুমার হেঁশেলের হারানো পদ, বানিয়ে ফেলুন আদা মাগুরের এই সুন্দর রেসিপি

এনআরএসে শৌচাগার থেকে উদ্ধার নার্সের রহস্যজনক দেহ, আত্মহত্যা নাকি খুন, উঠছে প্রশ্ন!

নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশে চাকুলিয়ায় গ্রেফতার ১

বদলের বাংলায় কলকাতায় রবিবার মেগা কর্মসূচি, আসছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা

গরম খাবার প্লাস্টিকের পাত্রে রাখছেন? অজান্তেই বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি

FD-তে সর্বোচ্চ ৮.৫% সুদ! গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে এই ব্যাঙ্ক?

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

ফের নিম্নচাপের চোখরাঙানি, টানা বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, জারি রেড অ্যালার্ট

‘বিয়ার খেতে চাইলে খান, তবে…’, খেলোয়াড়দের জন্য রাতের নিয়ম শিথিল করলেন জো রুট

পাক সেনার চাকরি না পেয়ে ISI এজেন্ট, কলকাতায় কতবার এসেছিল গুপ্তচর ইজাজ?

ফাঁসির মঞ্চে ক্ষুদিরামের প্রশ্নে চমকে গিয়েছিলেন জল্লাদ, মৃত্যুর আগে কি জানতে চেয়েছিলেন?