নীতীশের এনডিএতে ফেরা নিয়ে ভবিষ্যতবাণী প্রশান্ত কিশোরের

Share:

নিজস্ব প্রতিনিধি : জেডিইউ নেতা নীতীশ কুমারের বিজেপির সঙ্গে জোট করে সরকার গঠন নিয়ে এবার ভবিষ্যতবাণী করলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। প্রশান্ত রবিবার স্পষ্ট জানিয়ে দেন, বিহারে জেডিইউয়ের সঙ্গে বিজেপির জোট সরকার আগামী বিধানসভা ভোট পর্যন্ত টিকবে না। প্রসঙ্গত, ২০২৫ সালে ফের বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে।

এদিন নীতীশ কুমার যখন বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন, তখন বেগুসরাই জেলায় জন সুরজ কর্মসচিতে ছিলেন প্রশান্ত কিশোর। সেই কর্মসূচির ফাঁকেই প্রশান্ত কিশোর এদিন জানান, ‘নীতীশ কুমার ডিগবাজি খেতে ওস্তাদ। এখন বিজেপির সমর্থনে যে জোট তৈরি হয়েছে, সেই জোট লোকসভা ভোট শেষ হওয়ার ছয় মাসের মধ্যেই ভেঙে যাবে।আমি লিখে দিতে পারি।‘ একইসঙ্গে তিনি জানান, ‘নীতীশের মহাগঠবন্ধন ছেড়ে বেরিয়ে আসার কারণ হল, উনি বুঝেছিলেন মহাগঠবন্ধনে থেকে লোকসভায় তাঁর দল একটা আসনও জিতবে না। তাই এখন যদি বিজেপির নামে কিছু আসন জেতা যায়। তবে আমি বলে দিচ্ছি, ২০২৫ সালের ভোটে এই জোটের সবথেকে বেশি মূল্য চোকাতে হবে বিজেপিকে।‘

এখানেই শেষ নয়, বিজেপিকেই একইসঙ্গে বিঁধেছেন প্রশান্ত কিশোর। তাঁর মতে, এদিনের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল শুধু নীতীশ কুমারই নন, ডিগবাজি খেতে পারেন বিজেপি, নরেন্দ্র মোদী ও অমিত শাহও।

 

সিনেমা হলের ভিতরে তরুণীকে হেনস্থা, প্রতিবাদ করতেই স্বামীকে মারধর, কসবায় গ্রেফতার ৬

খাম নিয়ে দড়ি টানাটানি, শেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ISF

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য

শ্মশানে বসে মদের ফোয়ারা, জ্বলন্ত চিতায় চিকেন রান্না করে খেল মদ্যপ যুবকরা

কোচিং সেরে ফেরার পথে বাইক থামিয়ে সঙ্গীর সামনেই তরুণীকে যৌন হেনস্থা, ভয়ঙ্কর ভিডিও রইল

আঙুল চেটে খাবে ছোটরা, অল্প সময়ে বানান সুস্বাদু লাউয়ের রুটি

ডায়েট করছেন? তবুও খেতে পারেন ফ্রেঞ্চ টোস্ট, জেনে নিন স্বাস্থ্যকর রেসিপি

লাইনচ্যুত ফারাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন, চাঞ্চল্য বালুরঘাটে

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

কুমিল্লায় মা-বৌদি-ভাইঝিকে গলা কেটে হত্যা, আটক ঘাতক

ছাত্র মৃত্যুর জের, IIT বম্বের ডিনের পদ থেকে সরানো হল অধ্যাপক সূর্যনারায়ণ ডুল্লাকে

ভাতের পাতে বরিশালের স্বাদ, বানিয়ে নিন কলাপাতায় মোড়া নারকেল-চিংড়ির পিঠে