প্রয়াগরাজ সঙ্গমে লঙ্কাকাণ্ড! শঙ্করাচার্য অবিমুক্তেশ্বরানন্দের শিষ্যদের উপর পুলিশের লাঠিচার্জ

অভিযোগ, উত্তর প্রদেশ সরকারের স্বরাষ্ট্র সচিব মোহিত গুপ্ত তাঁর শিষ্যদের ধাক্কাধাক্কি করেছে। যার ফলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। তাই তিনি স্নান করতে অস্বীকৃতি জানান।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রয়াগরাজ মাঘ মেলায় মৌনী অমাবস্যায় স্নান করতে অস্বীকৃতি জানিয়েছেন শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ। অভিযোগ, উত্তর প্রদেশ সরকারের স্বরাষ্ট্র সচিব মোহিত গুপ্ত তাঁর শিষ্যদের ধাক্কাধাক্কি করেছে। যার ফলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। তাই তিনি স্নান করতে অস্বীকৃতি জানান। মাঝপথে তিনি পালকি আখড়ায় ফিরিয়ে দেন। জানা গিয়েছে, যখন পালকিতে করে আখড়া ছেড়ে সঙ্গম নোজের দিকে যাচ্ছিলেন, তখন উত্তর প্রদেশ সরকারের স্বরাষ্ট্র সচিব মোহিত গুপ্ত তাঁর শিষ্যদের উপর হামলা করেন। কর্মকর্তারা তাঁদের হত্যার হুমকি দেন। আজ মৌনী অমাবস্যা, প্রতি বছরের মতো আজও প্রয়াগরাজের সঙ্গম নগরীতে ভক্তদের বিশাল ভিড় জমেছে। আর ভিড় নিয়ন্ত্রণে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। রাত থেকেই সঙ্গমস্থল জুড়ে পুলিশ টহল দিচ্ছেন।

সঙ্গম নদীর তীরে শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরা নন্দের শিষ্যদের উপর হামলার একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে, শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ তাঁর পালকিতে চেপে সঙ্গম নদীর তীরে যাচ্ছেন, তাঁর সঙ্গেই যাচ্ছিলে ন তাঁর বিপুল সংখ্যক শিষ্য। তখনই তাঁর শিষ্যরা উত্তরপ্রদেশ সরকারের স্বরাষ্ট্রসচিব মোহিত গুপ্ত এবং বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন, যার ফলে উভয় পক্ষে মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। তখন পুলিশ কর্মকর্তারা তাঁর শিষ্যদের মারধর শুরু করেন। তাই অভিমুক্তেশ্বরানন্দ স্নান করতে অস্বীকৃতি জানান। অন্যদিকে পুলিশ জানিয়েছেন, অভিমুক্তেশ্বরানন্দের শিষ্যরা একসঙ্গে সঙ্গমস্থলে যাচ্ছিলেন, যার ফলে অতিরিক্ত ভিড়ের সৃষ্টি হয়। তাঁদেরকে একসঙ্গে না যেতে বলে দলে দলে যেতে বলা হয়েছিল। এরপরেই তাঁদের সঙ্গে ঝামেলা শুরু হয়।

প্রশাসনের নিষেধ সত্ত্বেও, আধ্যাত্মিক অভিমুক্তেশ্বরানন্দের শিষ্যরা একসঙ্গে স্নান করতে যাচ্ছিলেন। তাঁদের থামাতে গেলে, পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এদিকে মৌনী অমাবস্যায় প্রয়াগ রাজের সঙ্গম নগরীতে ভক্তদের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। মধ্যরাত থেকে, ভক্তরা মৌনী অমাবস্যায় পবিত্র স্নান করার জন্য সঙ্গমের দিকে এগোচ্ছেন। সঙ্গমস্থলে ভিড় নিয়ন্ত্রণে পুলিশ-পিএসি কর্মীদের মোতায়েন করা হয়েছে। কিন্তু তাই ভিড় জমেই যাচ্ছে। প্রশাসনের অনুমান, ইতিমধ্যেই মৌনী অমাবস্যায় ৩ কোটিরও বেশি ভক্তের আগমন হয়েছে। স্নানঘাট গুলিতে জল পুলিশ, এনডিআরএফ, এসডিআরএফ, বন্যা সংস্থা পিএসি এবং ডুবুরি মোতায়েন করা হয়েছে। এলাকার প্রতিটি ইঞ্চি নজরদারিতে রয়েছে। সিসিটিভি এবং ড্রোন ক্যামেরা পুরো মাঘ মেলা পর্যবেক্ষণ করছে।

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি