আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সফল ছানি অস্ত্রোপচার

নিজস্ব প্রতিনিধি : ডান চোখের ছানি কাটা হল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। রবিবার নয়াদিল্লিতে সেনা হাসপাতালে রাষ্ট্রপতির ডান চোখের ছানি অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার সফল হয়েছে বলে রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়েছে। রবিবার অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড়া হয়েছে রাষ্ট্রপতিকে। এর আগে গত ১৬ অক্টোবর রাষ্ট্রপতির বাঁ চোখে ছানি অস্ত্রোপচার করা হয়েছিল।

চলতি বছরের ২৫ জুলাই দেশের পঞ্চদশতম রাষ্ট্রপতি হিসাবে শপথগ্রহণ করেন দ্রৌপদী মুর্মু। তিনিই প্রথম আদিবাসী মহিলা রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হিসাবে শপথগ্রহণের পর ভাষণে দ্রৌপদী বলেছিলেন, ‘সকলের আশীর্বাদে আমি দেশের রাষ্ট্রপতি হয়েছি। আমি প্রগতিশীল একটি দেশের রাষ্ট্রপতি হয়েছি। নিজেকে খুব সৌভাগ্যবতী মনে হচ্ছে’। তিনি আরও বলেছিলেন, ‘আমিই দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া প্রথম ব্যক্তি, যে ভারতের স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেছে। ভারতের নাগরিকদের কাছে আমার আবেদন, স্বাধীনতা সংগ্রামীদের প্রত্যাশা পূরণ করতে আমাদের সকলকে একসঙ্গে চেষ্টা করতে হবে’। এই রাষ্ট্রপতি সম্পর্কে কুমন্তব্য করে বিপাকে পড়েছেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি। বিষয়টি এমন পর্যায়ে যায় যে, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে হয়।

‘মহাভারত’-এর দ্রৌপদীর নামেই তাঁর নামকরণ করা হয়েছিল। তবে প্রথমে তাঁর নাম দ্রৌপদী ছিল না। নিজের রাজ্য ওড়িশার এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছিলেন তিনি। ওই সাক্ষাৎকারে দ্রৌপদী জানিয়েছিলেন, তাঁর প্রথমে নাম রাখা হয়েছিল ‘পুটি’। পরে ওই সাঁওতালি নাম বদলে স্কুলের এক শিক্ষক তাঁর নাম রাখেন ‘দ্রৌপদী’।

Published by:

Share Link:

More Releted News:

‘জিনা মুশকিল কর দিয়া’, আত্মঘাতী হওয়ার আগে ফোনে বাবাকে বলেছিলেন বিচারক

বাড়ির শৌচালয় থেকে বিচারকের ঝুলন্ত দেহ উদ্ধার, ভয়ঙ্কর ঘটনা দিল্লিতে

ছত্তিশগড়ের কাঙ্কেরে মাইন নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে ছিন্নভিন্ন চার নিরাপত্তারক্ষী

পর্যটকদের নিয়ে বড় সিদ্ধান্ত লক্ষদ্বীপ প্রশাসনের, ঢুকতে প্রয়োজন হবে না পুলিশি ছাড়পত্রের

দামি গাড়ি, মুম্বইতে 3BHK-5BHK ফ্ল্যাট, মডেলদের এই বিলাসিতার আসল রহস্য জানেন?

ই–ফার্মেসির প্রতিবাদে ভারত বনধের ডাক, ১২ লক্ষাধিক ওষুধের দোকান বন্ধের সম্ভাবনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ