প্রচন্ড গরমের মধ্যে লাগাতার ১৫ দিন ধরে লোডশেডিং,প্রতিবাদে অবরোধ

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট ও বারুইপুর : উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমা বসিরহাট থানার বিভিন্ন এলাকায় গরমের মধ্যে ২৪ ঘন্টার মধ্যে প্রায় কয়েক ঘন্টা লাগাতার পাল্লা দিয়ে লোডশেডিং হচ্ছে। অসুস্থ হয়ে পড়ছে বাড়ির বড়রা থেকে ছোটরা। যার ফলে বাধ্য হয়ে শুক্রবার সকাল থেকে বসিরহাট পৌরসভার ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দিঘীর রোড(Dighir Road) অবরোধ করে বিক্ষোভ দেখায়। তাদের দাবি লাগাতার লোডশেডিং হচ্ছে। যার কারণে একদিকে বাড়ির বয়স্ক বৃদ্ধ-বৃদ্ধা শিশুরা অসুস্থ হয়ে পড়ছেন, অপরদিকে কর্মজীবনে প্রভাব পড়ছে। যেভাবে এবার রেকর্ড পরিমান গরম পরছে তার মধ্যে যেভাবে লোডশেডিং হচ্ছে, তার জন্যই এই প্রতিবাদ, অবরোধ।

বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে বিদ্যুৎ দপ্তরের লোকদেরকে এখানে আসতে হবে ।তারপরে আমরা এই অবরোধ তুলব। ঘটনা স্থলে বসিরহাট থানার(Bashirhat P.S.) পুলিশ যায়। অবরোধের ফলে যান চলাচলের স্তব্ধ হয়ে পড়ে। এলাকার মানুষের সঙ্গে কথা বলে আলোচনার মাধ্যমে অবরোধ তুলে দেয় পুলিশ।অন্যদিকে,নির্বাচনের আগে আগ্নেয়াস্ত্র সহ এক কুখ্যাত দুষ্কৃতিকে গ্রেপ্তার করল বারুইপুর থানার পুলিশ।বারুইপুরের খিরিশতলা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম সইদুল সরদার। তার আসল বাড়ি জয়নগর থানা এলাকার চালতাবেড়িয়ায়। অভিযুক্ত মল্লিকপুর এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকত বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তল্লাশি চালিয়ে ধৃতের কাছ থেকে একটি পাইপগান এবং ছটি তাজা কার্তুজ উদ্ধার করে বারুইপুর থানার(Baruipur P.S.) পুলিশ।

ধৃতের বিরুদ্ধে বারুইপুর এবং জয়নগর থানায়(Jainagar P.S.) মার্ডার, কিডন্যাপ, চুরি ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে। ধৃত দুস্কৃতি এই এলাকায় বড় ধরনের একটি অপরাধ করার পরিকল্পনা করছিল এর জন্য সে আরো অনেককেই জড়ো করছিল বলে ও জানা গিয়েছে। অভিযুক্তকে আজই বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। ধৃতের বিরুদ্ধে আর্মস অ্যাক্টে মামলা রুজু করেছে পুলিশ। 

বছরে ১৯ লক্ষ টাকার সরকারি চাকরি ছেড়ে দিলেন তরুণ ইঞ্জিনিয়ার, কারণ শুনে অবাক নেটদুনিয়া

বেলদায় তৃণমূল নেত্রী কল্পনা শীটের বিলাসবহুল বাড়িতে পুলিশের তল্লাশি

অবসর ভেঙে ফের টেনিসে ফিরছেন দুই সন্তানের মা সেরিনা উইলিয়ামস

‘স্কুলে হিন্দি বলার জন্যে চপ্পল দিয়ে পিটিয়েছিল মা’, শৈশবের দিনগুলির স্মরণে ববি দেওল

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ফের সিআইডি টিম

রণবীরকে ‘নিষিদ্ধ’, FWICE-এর সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতে প্রযোজক টিপি আগরওয়াল

বিনা টিকিটে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন ১৪ হাজার দর্শক

দক্ষিণের ৯ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জেনে নিন কখন কোথায় হবে দুর্যোগ…

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

তৃণমূলের দলীয় কার্যালয়ে এবার গেরুয়া পতাকা, স্বেচ্ছায় চাবি বিজেপির হাতে তুলে দিলেন কর্মীরা

বাবার রেখে যাওয়া কাজ সম্পূর্ণ করতে চান, মন্ত্রী পদে শপথ নিয়ে জানালেন সুমনা

হাকিমপুর চেক পোস্টে ৫০ জন অনুপ্রবেশকারী দেশে ফেরার অপেক্ষায়