বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

Share:

নিজস্ব প্রতিনিধি: নিম্নচাপের ফাঁড়া নেই। তাই বড় বিপদের শঙ্কা নেই দক্ষিণবঙ্গে। তবে বজ্রগর্ভ মেঘের সঞ্চারের জেরে স্থানভেদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তা থেকে জল জমতে পারে নীচু এলাকায়। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি এলাকা যেমন-হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও হুগলিতে ভারী বৃষ্টি চলছে। তবে এটা সাময়িক। আজ, রবিবার বিকেলের পর পরিস্থিতির উন্নতি হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

আজও রাজ্যের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটা জানিয়েছিল হাওয়া অফিস। দুদিন আগেই আলিপুর আবহাওয়া দফতরের তরফে প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছিল রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিও হতে পারে। সেইমতো বৃষ্টি চলছে। তবে বজ্রগর্ভ মেঘ কেটে গেলে বৃষ্টি থেমে যাবে। আগামিকাল সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে যাবে। আজ, রবিবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির পরিমাণ তুলনামূলক বেশি হয়েছে বা হতে পারে।

আরও পডুন: হাসপাতালে নেই বিদ্যুৎ! মোবাইল ফোনের আলোতেই সম্পন্ন হল দুই গর্ভবতীর অস্ত্রোপচার

বৃষ্টি হলেও তাপমাত্রার কোনও হেরফের হবে না। পূর্বাভাস হাওয়া অফিসের। বৃষ্টি ও মেঘলা আকাশের কারণে দিনের তাপমাত্রা খুব বেশি বাড়ার সম্ভাবনা কম। তবে বৃষ্টির বিরতিতে ভ্যাপসা গরম ও অস্বস্তি অনুভূত হতে পারে। গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। প্রায় ৩৬.২ মিমি বৃষ্টি হয়েছে গত ২৪ ঘন্টায়। উত্তরবঙ্গে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে। আজ, রবিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

আদিবাসী কুড়মি সমাজের পবিত্র অনুষ্ঠানে যোগ দিতে পুরুলিয়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

কেন রাষ্ট্রপতির ADC-রা বিয়ে করতে পারেন না? চমকে দেওয়া তথ্য জানালেন মেজর ঋষভ

মন্দারমণির রিসর্টে মধুচক্রের হদিশ, অভিযান চালিয়ে ৮ তরুণীকে উদ্ধার করল পুলিশ, গ্রেফতার ৩

হাসপাতালে নেই বিদ্যুৎ! মোবাইল ফোনের আলোতেই সম্পন্ন হল দুই গর্ভবতীর অস্ত্রোপচার

গণেশ চতুর্থীতে বাপ্পার ভোগে রাখুন বেসনের মাওয়া মোদক, রইল সহজ রেসিপি

আইপিএলে বড় চমক, দিল্লি ক্যাপিটালসের ফাস্ট বোলিং কোচ হলেন অভিজ্ঞ এই বোলার

রবি দুপুরে জি টি রোডের ধারে বহুতলে অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

‘গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলে উন্নতি ব্যাহত হয়,’ চিনকে বার্তা মোদির

পুরনো প্রেমে মজেছে মন! সন্দেহবশত প্রেমিকাকে কুপিয়ে খুন করল বর্তমান প্রেমিক

মর্মান্তিক, মায়ের কোল থেকে চলন্ত ট্রেনের জানলা দিয়ে পড়ে মৃত্যু হল দুধের শিশুর

কালাজাদুর সন্দেহে পুত্রবধূকে কুপিয়ে খুনের পর কুয়োয় ঝাঁপ দিলেন বৃদ্ধ শ্বশুর