২০২৩ সালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দেশে খুন ৫ সাংবাদিক

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নরেন্দ্র মোদির জমানায় দেশে গণতন্ত্রের স্বঘোষিত চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যমের হাল কতটা বেহাল, ফের তার নির্মম চিত্র প্রকাশ্যে। দেশের সিংহভাগ সংবাদমাধ্যমই ‘বেওসা’ বাঁচাতে কেন্দ্রের শাসকদলের পদলেহনে ব্যস্ত। তার মধ্যে যারা নির্ভীকভাবে সাংবাদিকতার দায়িত্ব পালন করতে চান, তাদের ভাগ্যে জুটছে হয় মৃত্যু না হয় অকারণ হেনস্থা। ‘অবাধ্য সাংবাদিকদের’ সবক শেখাতে দাঁত-নখ বের করে ঝাঁপিয়ে পড়েছে রাষ্ট্রীয় তদন্তকারী সংস্থা। তাদের দোসর হচ্ছে বাহুবলী রাজনেতা আর কুখ্যাত সমাজবিরোধীরা। গত বছর অর্থা‍ৎ ২০২৩ সালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ খোয়াতে হয়েছে পাঁচ সাংবাদিককে। আর হেনস্থা-মারধরের শিকার হয়েছেন আরও ২২৬ জন। শুক্রবার এমনই আঁতকে ওঠার মতো তথ্য উঠে এসেছে ইন্ডিয়ান প্রেস ফ্রিডমের বার্ষিক প্রতিবেদনে।

বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, গত বছর শুধুমাত্র পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বেঘোরে প্রাণ হারাতে হয়েছে ৫ সাংবাদিককে। তার মধ্যে দুই জন যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশের বাসিন্দা। বাকি তিন জন অসম, মহারাষ্ট্র ও বিহারের। অর্থা‍ৎ বিজেপি বা এনডিএ শাসিত রাজ্যগুলিতে সাংবাদিকরা সবচেয়ে বেশি নিরাপত্তাহীন। গত বছর রাষ্ট্রযন্ত্রের অর্থা‍ৎ পুলিশ, এনআইএ-সহ কেন্দ্রীয় ও রাজ্যের ‘ভৃত্য’ সংস্থার হাতে নিগ্রহের শিকার হতে হয়েছে।

সবচেয়ে বেশি নিগ্রহের ঘটনা ঘটেছে অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা দিল্লিতে। দেশের রাজধানীতে ৫৪ সাংবাদিককে নিশানা বানানো হয়েছে। এর পরে রয়েছে পশ্চিমবঙ্গ (২৫), মণিপুর (২২), উত্তরপ্রদেশ (২০), কেরল (১৬), ঝাড়খণ্ড (১১)। মহারাষ্ট্র ও তেলঙ্গানায় আটজন করে সাংবাদিক নিগ্রহ বা হেনস্থার শিকার হয়েছেন।

গত বছর যে ১৪৮ সাংবাদিক রাষ্ট্রীয় সংস্থার নিপীড়ণের শিকার হয়েছেন তার মধ্যে মহিলা সাংবাদিকের সংখ্যা ৩০। আর ওই মহিলা সাংবাদিকদের মধ্যে ১২ জনই দিল্লির। ‘অবাধ্য’ সাংবাদিকদের সবক শেখাতে রাষ্ট্র নিয়ন্ত্রিত সংস্থাগুলি কখনও বাড়িতে তল্লাশি চালিয়েছে। কখনও জেরার নামে দীর্ঘক্ষণ আটকে রেখেছে। আবার কখনও জেলে পুরে দিয়েছে।

পুরনো সমস্যা মাথাচাড়া দিতে পারে, আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের