প্রধানমন্ত্রী আসছেন তেলেঙ্গানায়, মুখ ফিরিয়ে কেসিআর

দু’দিনের সফরে তেলেঙ্গানায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু এই সফরে মোদির ছোঁয়াচ বাঁচিয়ে চলবেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী কেসিআর।

Share:

নিজস্ব প্রতিবেদন :  সরকারি প্রকল্পের উদ্বোধনে দু’দিনের সফরে তেলেঙ্গানায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু এই সফরে মোদির ছোঁয়াচ বাঁচিয়ে চলবেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। বিষয়টি নিয়ে ক্ষমতাসীন টিআরএস ও বিজেপির মধ্যে তরজা শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী আসছেন রাজ্যে। কিন্তু বিমান বন্দরে তাঁকে স্বাগত জানাতে থাকছেন না মুখ্যমন্ত্রী। যদিও প্রটোকল অনুযায়ী প্রধানমন্ত্রী এলে মুখ্যমন্ত্রীর বিমান বন্দরে থাকা বাধ্যতামূলক নয়। তবুও সাধারণত কোনও রাজ্যে প্রধানমন্ত্রী এলে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীই স্বাগত জানাতে হাজির হন। অবশ্য পশ্চিমবঙ্গেও একাধিকবার দেখা গিয়েছে, নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে নিজে না গিয়ে বিমান বন্দরে অন্য মন্ত্রীকে পাঠিয়েছেন। তেলেঙ্গানায় ঠিক একই কাজ করছেন মুখ্যমন্ত্রী কেসিআর। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অন্য মন্ত্রীকে পাঠাচ্ছেন। শুধু তাই নয়,  কেসিআরের দল টিআরএসের পক্ষ থেকে হায়দরাবাদে মোদির যাত্রাপথে বেশ কিছু হোর্ডিং, ব্যানার লাগানো হয়েছে। তাতে তাঁতের উপর জিএসটি ও কিছু প্রকল্প নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তেলেঙ্গানায় টিআরএসের সঙ্গে বিজেপির সম্পর্ক  আদায়-কাঁচকলায়। কিছুদিন আগে কেসিআর অভিযোগ করেছিলেন, তাঁর দলের বিধায়কদের কিনতে কোটি কোটি টাকার টোপ দেওয়া হচ্ছে। সম্প্রতি তেলেঙ্গানায় এক বিধানসভার উপনির্বাচনে টিআরএসের কাছে পর্যুদস্ত হয়েছে গেরুয়া বাহিনী। এই জয়ের পর বিজেপির বিরুদ্ধে সুর আরও চড়িয়েছেন কেসিআর। বিজেপি বিরোধিতা বহাল রাখতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে যাচ্ছেন না চন্দ্রশেখর।

এর বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি নেতারা। সেকেন্দ্রাবাদের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী কিষাণ রেড্ডি বলেন, ‘প্রধানমন্ত্রী একাধিক প্রকল্পের উদ্বোধনে আসছেন। এই প্রকল্পে রাজ্যেরই লাভ হবে। কিন্তু মুখ্যমন্ত্রী আসছেন না’। তাঁর প্রশ্ন, যেখানে তামিলনাড়ু বা  অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীরা অন্যদলের হলেও প্রধানমন্ত্রীকে স্বাগত জানান, সেখানে চন্দ্রশেখর আসেন না। তেলেঙ্গানা কি ভারতবর্ষের বাইরে ? বিজেপির এক রাজ্য নেতা বলেন, ‘মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর জনপ্রিয়তাকে হিংসা করেন। তাই তাঁকে এড়িয়ে চলছেন’।

‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তৃণমূলের অস্তিত্ব ছিল,’ দাবি দিলীপের

বিয়ের আগেই সন্তানের জন্ম দিলেন লেডি গাগা, বাবা হলেন বিশ্বখ্যাত গায়িকার বাগদত্তা পোলানস্কি

বন্যাত্রাণ পৌঁছানোর সময় নৌকায় থাকা চিকিৎসকদের আক্রমণ কুমিরের, তার পর…

ভারতকে উপহার জিনপিং-য়ের, গুয়াংজু থেকে নয়াদিল্লি বিমান পরিষেবা শুরুর ঘোষণা চিনের

টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন এই বোলার, পিছনে ফেললেন কাকে?

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

ED অভিযানের পরেই বড় সিদ্ধান্ত, কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা হরিশ রাওয়াতের

শনিবার অর্থাৎ আজ থেকে দিল্লিতে শুরু হচ্ছে ব্রিকস সম্মেলন 

ওভারটেক করতে গিয়ে বিপত্তি! পরপর তিনটি গাড়ির সংঘর্ষে রাশিয়ায় মৃত অন্তত ১২

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

হামলার পর তেল পরিবহণে বড় পদক্ষেপ, পাইপলাইন বন্ধ করল সৌদি আরব

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক