কেন লোকসভা ভোটে লড়লেন না, তা নিয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি, রায়বরেলি: চলতি লোকসভা ভোটেই গান্ধি পরিবারের গড় হিসাবে খ্যাত রায়বরেলি আসনে তাঁর প্রার্থী হওয়া জোর জল্পনা শুরু হয়েছিল। যদিও শেষ মুহুর্তে ওই জল্পনায় জল ঢেলে প্রার্থী হয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি  রাহুল গান্ধি। ফলে তিনি কবে ভোটে লড়বেন, আদৌ লড়বেন কিনা, তা নিয়ে জোর চর্চা চলছে। সেই চর্চায় জল ঢেলে প্রিয়াঙ্কা গান্ধি শনিবার জানিয়ে দিয়েছেন, সঠিক সময়েই ভোটে লড়বেন। যদিও সেই সঠিক সময় কখন, তা খোলসা করেননি তিনি।

আগামী সোমবার পঞ্চম দফায় উত্তরপ্রদেশের ১৪ লোকসভা আসনে ভোট। তার মধ্যে রায়বরেলি ও অমেথিও রয়েছে। এদিনই পঞ্চম দফার ভোটপ্রচার শেষ হয়েছে। ভোট প্রচারের শেষ লগ্নে এক সর্বভারতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমের কনসাল্টিং সম্পাদক রাজদীপ সরদেশাইকে দেওয়া সাক্ষা‍ৎকারে প্রিয়াঙ্কা গান্ধি বলেছেন, ‘সঠিক সময় এলেই ভোটে দাঁরাব। তার জন্য চিন্তার কোনও কারণ নেই।’ গান্ধি পরিবারের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বিজেপি শীর্ষ নেতৃত্বের আক্রমণের প্রসঙ্গে তুলে পদ্ম শিবিরকে নিশানা করেছেন রাজীব তনয়া। তাঁর কথায়, ‘আমার ঠাকুরমা দেশের জন্য ৩৩টি গুলি খেয়েছেন। মাত্র ১৯ বছর বয়সে বাবার ছিন্নভিন্ন দেহ নিয়ে বাড়ি ফিরেছি। দেশের জন্য দুজন প্রাণ দিয়েছেন। আর আজ মোদি-বিজেপি নেতারা তাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলছেন। এর জন্য ওঁদের লজ্জিত হওয়া উচিত।’

সাক্ষা‍ৎকারে কংগ্রেস জমানায় রায়বরেলি ও অমেথির জন্য কী-কী উন্নয়নমূলক প্রকল্প চালু হয়েছিল, তারও ফিরিস্তি দিয়েছেন প্রিয়াঙ্কা। কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এ প্রসঙ্গে বলেন, ‘রায়বরেলি ও অমেথির সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক। ৪০ বছর ধরে অমেথির মানুষের জন্য সেবার কার্য চালাচ্ছে কংগ্রেস। এই সম্পর্ক গড়তে ৪০ বছর লেগেছে। অমেথিতে রেল কারখানা-সহ একাধিক কারখানা, হাসপাতাল গড়ে তোলা হয়েছে। একাধিক শিক্ষা প্রতিষ্ঠানও তৈরি হয়েছে।’

রাহুল গান্ধি অমেথিতে না লড়ায় খোঁচা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কটাক্ষের সঙ্গে বলেছিলেন, ‘ডরো মত, ভাগো মত’। এদিন ওই প্রসঙ্গে পাল্টা মোদির গুজরাত ছেড়ে উত্তরপ্রদেশে এসে ভোট লড়াকে খোঁচা দিয়েছেন প্রিয়াঙ্কা।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের