‘অপারেশন ব্লু স্টার’এর বার্ষিকীতে স্বর্ণ মন্দিরে খালিস্তানপন্থী স্লোগান

১৯৮৪ সালে ১ জুন থেকে ৮ জুন পর্যন্ত এই বিশেষ অপারেশন চলেছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘অপারেশন ব্লুস্টার’ এর ৩৯ তম বর্ষপূর্তিতে পঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দিরে খালিস্তানি স্লোগান উঠল। খালিস্তানপন্থী নেতা ভিন্দ্রাওয়ালের পোস্টার হাতে নিয়ে স্লোগান দেন খালিস্তানপন্থী সমর্থকরা। সংবাদ সংস্থা এএনআই এই তথ্য জানিয়েছে।

দেশের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির সময়ে তাঁর নির্দেশে স্বর্ণ মন্দিরে অপারেশন ব্লু স্টার অভিযান করা হয়েছিল। স্বর্ণ মন্দিরে লুকিয়ে থাকা খালিস্তানপন্থী নেতা ভিন্দ্রাওয়ালে-সহ বিচ্ছিন্নতাবাদীদের নির্মূল করতে এই সেনা অভিযান হয়। ১৯৮৪ সালে ১ জুন থেকে ৮ জুন পর্যন্ত এই বিশেষ অপারেশন চলেছিল। সেনার এই অভিযানের ফলে বহু মানুষের মৃত্যু হয়েছিল সেই সময়। স্বর্ণ মন্দির আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। শিখ কট্টরপন্থী দল ডাল খালসা দিনটিকে স্মরণ করতে একটি সমাবেশের আয়োজন করে প্রতি বছর।

উল্লেখ্য সেই ঘটনার পর থেকে দেশে এবং বিদেশে মাঝে মাঝে মাথাচাড়া দিয়ে ওঠে খালিস্তানের দাবিতে আন্দোলন। প্রসঙ্গত কিছুদিন আগেই পাঞ্জাবে (Punjab) খালিস্তানের দাবিতে আন্দোলন শুরু করেন অমৃতপাল সিং। রাজ্যে অশান্তি রুখতে তাঁকে এবং তাঁর স্ত্রীকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। অমৃতপালের বেশ কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীকেও গ্রেফতার করে পঞ্জাব পুলিশ।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়