পাঁচতলা থেকে পড়ে মৃত্যু মনোবিদের, দুর্ঘটনা নাকি নেপথ্য রয়েছে অন্য রহস্য?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  একটি বহুতলে পাঁচতলা থেকে পড়ে মৃত্যু হল এক মনোবিদের।  উত্তরপ্রদেশের গাজিয়াবাদের রাজ নগর এক্সটেনশনের একটি আবাসনে ঘটনাটি ঘটে। মৃতার নাম ডা. হেমিকা আগরওয়াল (৪০)। স্থানীয় বাসিন্দারা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ফরেন্সিক দলও ঘটনাস্থল পরীক্ষা করে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে। এখনও পর্যন্ত ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি বলে জানিয়েছে পুলিশ। পরিবারের সদস্য, আবাসনের বাসিন্দা এবং ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বয়ান নেওয়া হচ্ছে। ঠিক কী পরিস্থিতিতে এই মৃত্যু, তা খতিয়ে দেখা হচ্ছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত্যুর সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে আত্মহত্যার আশঙ্কা করা হলেও অন্য কোনও সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও সিদ্ধান্তে পৌঁছতে চাইছেন না তদন্তকারীরা। মৃতার পরিবারের দাবি, প্রায় দেড় বছর আগে বিবাহবিচ্ছেদের পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন হেমিকা। তাঁর বাবা ডা. আর চন্দ্র, যিনি নিজেও একজন পরিচিত মনোবিদ, জানিয়েছেন বিবাহবিচ্ছেদের পর মেয়ের মানসিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। দীর্ঘ দিন ধরে তিনি মানসিক চাপে ছিলেন।

আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টেও মিলল না স্বস্তি, অভিষেকের বিদেশযাত্রার মামলা শুনবে কলকাতা হাইকোর্ট

পরিবারের দাবি, সেই অবসাদের জেরেই তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। পুলিশ জানিয়েছে, পরিবারের বক্তব্যের পাশাপাশি সমস্ত তথ্য-প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট, সাক্ষীদের বয়ান এবং অন্যান্য তথ্য মিলিয়ে মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। তদন্ত শেষ হলেই গোটা ঘটনার স্পষ্ট চিত্র সামনে আসবে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকেরা।

নতুন স্বাদ চান? রইল পনির পোস্তর সিক্রেট রেসিপি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

‘অভিষেক শর্মাকে অপহরণ করব’, ভাইরাল আফগান তরুণীর মন্তব্য

হঠাৎ বাড়িতে নিরামিষাশী অতিথি? বানিয়ে ফেলুন জিভে জল আনা সয়াবিনের পদ

মধ্যপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা, নর্দমার প্রবল স্রোতে ভেসে গেল ভক্তদের গাড়ি, মৃত ৮

গণপতি বাপ্পাকে জলে ভাসাতে গিয়ে অঝোরে কান্না চিরাগ পাসোয়ানের, ভাইরাল ভিডিও

মহিলার চুলের মুঠি ধরে হিঁচড়ে নিয়ে গেল পুলিশকর্মী, ভাইরাল ভিডিও

‘রাস্তা না হলে ভোট দেব না,’ সিন্ধিয়াকে ঘিরে বিক্ষোভ, পাল্টা গ্রামবাসীদের সতর্ক করলেন কেন্দ্রীয়মন্ত্রী

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

মহিলাদের পোশাকে তিন মাস হোটেলে ‘গা-ঢাকা’! পুরুলিয়ায় আটক ৪ বাংলাদেশি যুবক

‘উনি বড় মাপের নেত্রী’, মমতাকে ব্যঙ্গ দলবদলু সায়নী ঘোষের

প্রথম স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখাই কাল! প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করল দ্বিতীয় স্ত্রী