সুপ্রিম কোর্টেও মিলল না স্বস্তি, অভিষেকের বিদেশযাত্রার মামলা শুনবে কলকাতা হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সুপ্রিম কোর্টেও স্বস্তি পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। চোখের চিকিৎসার জন্য তৃণমূল সাংসদের বিদেশযাত্রার অনুমতি সংক্রান্ত মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠাল শীর্ষ আদালত। আগামী এক সপ্তাহের মধ্যে অভিষেকের বিদেশযাত্রা সংক্রান্ত মামলার শুনানি করতে হবে কলকাতা হাইকোর্টকে। আজ, সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ এই নির্দেশই দিয়েছে।

চোখের চিকিৎসা করানোর জন্য আমেরিকায় যেতে চেয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই কারণে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে আর্জিও জানিয়েছিলেন তিনি। যদিও অভিষেককে বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি কলকাতা হাইকোর্ট। তাঁর বিদেশে গিয়ে চিকিৎসা করানোর বদলে কলকাতায় কোনও হাসপাতালে ডাক্তার দেখানোর পরামর্শ দিয়েছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। যেহেতু রাজ্য পুলিশ সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা একাধিক মামলায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করছে। কেন্দ্রীয় এজেন্সির নিশানায় রয়েছেন তিনি। তাই বিদেশ যেতে গেলে আদালতের সম্মতি নিতে হয় তৃণমূল সাংসদকে। সেই কারণেই প্রথমে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। যদিও তৃণমূল সাংসদের আর্জি খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। তাঁর বিদেশযাত্রায় আপত্তি জানিয়েছিল রাজ্যও। তারপরেই বিদেশযাত্রার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। সেই মামলারই আজ, সোমবার শুনানি ছিল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে।

আরও পডুন: ফ্রিজ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার আবেদনে ইডির মতামত চাইল সুপ্রিম কোর্ট

এদিন মামলার শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ দাবি করেন, অভিষেকের বিরুদ্ধে প্রায় ১৫০০-র বেশি মামলা রয়েছে। বিভিন্ন মামলার কারণে যদি তাঁর বিদেশযাত্রা আটকানো হয়, তাহলে তাঁর চিকিৎসাব্যবস্থা ব্যাহত হবে। আগেও আদালতের নির্দেশে একাধিকবার বিদেশযাত্রা করেছেন অভিষেক। এবারেও সেটা করা হোক।

শুনানিতে সুপ্রিম কোর্টের মন্তব্য, ‘আমরা হাইকোর্টকে অনুরোধ করব মামলাটি এক সপ্তাহের মধ্যে শুনানি করা হোক।’ শীর্ষ আদালত আরও জানায়, কলকাতা হাইকোর্টেই বিষয়টির শুনানি হবে।

‘আগে আমাদের সিনেমা দেখান’, রামায়ণের নির্মাতাদের হুঁশিয়ারি রামলীলা মহাসংঘের

ব্রিজভূষণ মুক্তি পেতেই বড় পদক্ষেপ! দিল্লি হাইকোর্টে যাচ্ছেন বজরং পুনিয়া

প্রবল বৃষ্টিতে বানভাসি কেরলম, মৃতের সংখ্যা বেড়ে ১৫, নিখোঁজ ৭

বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমা-বন্দুক! ক্যানিংয়ে গ্রেফতার তৃণমূলের বুথ সভাপতি

পাঁচতলা থেকে পড়ে মৃত্যু মনোবিদের, দুর্ঘটনা নাকি নেপথ্য রয়েছে অন্য রহস্য?

গুরু পূর্ণিমায় কংগ্রেস নেতার পা ধুইয়ে দিলেন সমর্থকরা, বিতর্কের ঝড়

মর্মান্তিক! গাজায় ইজরায়েলের হামলায় নিহত অন্তঃসত্ত্বা, গর্ভ থেকে ছিটকে পড়ল ভ্রুণ

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

সুপ্রিম কোর্টেও মিলল না স্বস্তি, অভিষেকের বিদেশযাত্রার মামলা শুনবে কলকাতা হাইকোর্ট

২০০ কোটির বেশি আয়কর জমা দিয়েছেন টুলু! ‘পাথরসম্রাটের’ সম্পত্তির উৎসের খোঁজে তদন্তকারীরা

গরম ভাতে অমৃত! দুপুরের ভোজে বানিয়ে নিন ভেটকির কাঁটা চচ্চড়ি, রইল রেসিপি