এনকাউন্টারে নিহত অমৃতসরে পুলিশকর্তাকে খুনে অভিযুক্ত, নেপথ্যে পাক যোগ

পঞ্জাব পুলিশের অ্যাসিস্ট্যান্ট (ASI) হরজিৎ সিংহকে নৃশংসভাবে গুলি করে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত এককাউন্টারে নিহত হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পঞ্জাব পুলিশের অ্যাসিস্ট্যান্ট পুলিশ ইন্সপেক্টর (ASI) হরজিৎ সিংহকে নৃশংসভাবে গুলি করে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত এনকাউন্টারে নিহত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে অমৃতসরের একটি এলাকায় নাকা চেকিংয়ের সময় পুলিশের সঙ্গে গুলি লড়াইয়ে দীপক সিংহ নামে ওই অভিযুক্ত প্রাণ হারিয়েছে। এই হত্যাকাণ্ডের নেপথ্যে পাকিস্তানের জঙ্গি সংগঠনের গভীর সংযোগ রয়েছে বলে প্রাথমিক তদন্তে সূত্রে জানা গিয়েছে। গত ১৮ সেপ্টেম্বর ভোরে অমৃতসরের ভাগতানওয়ালা শস্য মাণ্ডির ২ নম্বর গেটের কাছে বাইক নিয়ে টহল দেওয়ার সময় একদল দুষ্কৃতী হরজিৎ-কে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়ে ঘটলাস্থল থেকে পালায়।

হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই পুলিশ আধিকারিকের মৃত্যু হয়। ঘটনায় উপযুক্ত তদন্তের নির্দেশ দেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবান মান সিংহ এবং শহীদ পুলিশ অফিসারের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণের আশ্বাস দেন। এরপরেই সিসিটিভি ফুটেজ, টাওয়ার ডাম্প বিশ্লেষণ এবং স্থানীয় সূত্রের মাধ্যমে খুনির খোঁজে তদন্তে নামে পুলিশ। অবশেষে গতকাল রাতে এই ঘটনায় জড়িত দুই সন্ত্রাসীর মধ্যে একজনকে এনকাউন্টার করেছে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত দীপক সিংহ অমৃতসরের মুলচকের বাসিন্দা।

সূত্রের খবর, গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ শহরজুড়ে রেড অ্যালার্ট জারি করে। গতকাল রাত ৯টা ৪৫ মিনিট নাগাদ একটি পুলিশ চেকপয়েন্টে বাইকে থাকা দুই সন্দেহভাজনকে থামার জন্য সঙ্কেত দিলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় তারা। যার মধ্যে দীপক ছিল। এরপরেই আত্মরক্ষার্থে দুষ্কৃতীদের উপর পাল্টা গুলি চালায় পুলিশ। গুলিবিদ্ধ অবস্থায় দীপককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। দ্বিতীয় অভিযুক্ত পালিয়ে যেতে সক্ষম হয় এবং পুলিশের দল তাঁকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলা জানিয়েছেন পঞ্জাব পুলিশ কমিশনার হরমানবীর সিংহ গিল। পুলিশ জানিয়েছে, অপরাধে ব্যবহৃত একটি ৩০ বোরের পিস্তল, দুটি ম্যাগাজিন, আটটি তাজা কার্তুজ, একটি মোবাইল ফোন এবং একটি হোন্ডা অ্যাক্টিভা স্কুটার উদ্ধার করা হয়েছে। তদন্তকারীদের দাবি, পাকিস্তান-ভিত্তিক এক সন্ত্রাসী এই হামলা চালানোর জন্য অভিযুক্তকে অর্থের প্রস্তাব দিয়েছিল বলে জানা গিয়েছে।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিবপুরের কাজিপাড়ায় ছট পুজোর সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি