আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১৪-র বদলে ২০ ফেব্রুয়ারি, পিছিয়েই গেল পঞ্জাবের ভোট

নিজস্ব প্রতিনিধি: ১৬ ফেব্রুয়ারি গুরু রবিদাসের জন্মজয়ন্তী। ওই উপলক্ষ্যে প্রচুর মানুষ বারাণসীতে যান। তাই পঞ্জাবের ভোট পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিল ওই রাজ্যের বেশিরভাগ রাজনৈতিক দল। পাশাপাশি পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি ভোট পিছোনোর আর্জি জানিয়ে চিঠি দিয়েছিলেন নির্বাচন কমিশনকে। সোমবারই ভোট পিছনো নিয়ে বৈঠকে বসে জাতীয় নির্বাচন কমিশন। অবশেষে পঞ্জাবের ভোট কয়েকদিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল কমিশন। জানানো হয়েছে, ১৪ ফেব্রুয়ারির পরিবর্তে আগামী ২০ ফেব্রুয়ারি পঞ্জাবে বিধানসভা নির্বাচন হতে চলেছে। কমিশন জানিয়েছে, পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৫ জানুয়ারি (মঙ্গলবার) মনোনয়ন জমা দেওয়া শুরু হবে পঞ্জাবে। এবং এই প্রক্রিয়া চলবে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত। মনোনয়ন প্রত্যাহার করার শেষ তারিখ ৪ ফেব্রুয়ারি (শুক্রবার)।

নির্বাচন কমিশন জানিয়েছে, গুরু রবিদাসের জন্মজয়ন্তী উপলক্ষ্যে পঞ্জাবের প্রচুর মানুষ উত্তরপ্রদেশের বারানসীতে যান। এবং তা এক সপ্তাহ আগে থেকেই। তাই ১৪ ফেব্রুয়ারি পঞ্জাবের বিধানসভা নির্বাচন হলে বহু মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচন কিছুটা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিল রাজনৈতিক দলগুলি। সেই আর্জি বিবেচনা করেই ভোট ছ’ দিনের জন্য পিছিয়ে দেওয়া হল। উল্লেখ্য, পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি ভোট পিছোনোর আর্জি জানিয়ে এক চিঠিতে কমিশনকে জানান, রাজ্যের তপশিলি শ্রেণীর একটা বড় অংশ (সংখ্যাটা ২০ লক্ষের কাছাকাছি) ওই পরবের সময় বেনারসে যান। এবারও ১০ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ওই সফর করবেন অনেকেই। তাই ভোট পিছিয়ে দেওয়া হোক। পঞ্জাব রাজ্য বিজেপিও একই আর্জি জানিয়েছিল। অবশেষে পঞ্জাবের বিধানসভা ভোট পিছিয়েই দিল কমিশন।

Published by:

Share Link:

More Releted News:

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

‘মেট্রো থেকে সুইমিং পুল সব বানিয়ে দেব’, আফ্রিকান ছাত্রের প্রতিশ্রুতি ভাইরাল নেটদুনিয়ায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ