প্রিয়াঙ্কার সঙ্গে সাক্ষা‍ৎ পূর্ণিয়ার নির্দল বাহুবলী সাংসদ পাপ্পু যাদবের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সদ্য সমাপ্ত লোকসভা ভোটে নিজের কোমরের জোরে আরজেডি ও জেডিইউ প্রার্থীদের হারিয়ে পূর্ণিয়া থেকে জিতে সাংসদ হয়েছেন রাজেশরঞ্জন ওরফে পাপ্পু যাদব। জয়ের পরেই জল্পনা চলছিল, কংগ্রেসেই সামিল হবেন তিনি। সেই জল্পনা সত্যি করে আজ সোমবার রাজধানীতে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধির সঙ্গে দেখা করলেন পূর্ণিয়ার নবনির্বাচিত সাংসদ।

লোকসভা ভোটের আগে নিজের দলকে কংগ্রেসের সঙ্গে মিশিয়ে দেওয়ার পাশাপাশি শতাব্দী প্রাচীন দলে নাম লিখিয়েছিলেন পাপ্পু যাদব। পূর্ণিয়া থেকে যাতে মহাজোটের হয়ে টিকিট চেয়েছিলেন বাহুবলী নেতা। কিন্তু তাঁকে ওই আসন ছাড়তে রাজি হননি আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব। বরং ওই আসনে জেডিইউ থেকে আসা ভীমা ভারতীকে প্রার্থী হিসাবে দাঁড় করান তিনি। ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়ে পড়েন পাপ্পু যাদব। শেষ পর্যন্ত জেডিইউ প্রার্থী সন্তোষ কুমারকে ২৩, ৮৪৭ ভোটে হারিয়ে জয়ী হন বাহুবলী নেতা।

ফল প্রকাশের পরেই জল্পনা শুরু হয়েছিল কংগ্রেসে ভিড়তে পারেন পূর্ণিয়ার নব নির্বাচিত সাংসদ। সেই জল্পনা সত্যি করে এদিন প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করেন পাপ্পু। পরে সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘দেশ ও বিহারের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রিয়াঙ্কার সঙ্গে কথা হয়েছে। একটাই সংকল্প নিয়েছি, এবারের ভোটে কংগ্রেস একশো আসনের গণ্ডি পার করেছে। আগামী বার সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পাবে। ইন্ডিয়া জোট শক্তিশালী সরকার গড়বে। বঞ্চিত ও গরিবদের নায়ক রাহুল গান্ধি প্রধানমন্ত্রী হবেন।’

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার