হেরে গিয়েও মুখ্যমন্ত্রী হিসাবে দ্বিতীয় ইনিংস শুরু ধামির, শপথে উপস্থিত মোদি

দেরাদুন প্যারেড গ্রাউন্ডে উত্তরাখণ্ডের দশম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন ধামি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিধানসভা নির্বাচনে তাঁর দল জিতলেও তিনি জয়ের মুখ দেখেননি। কিন্তু তারপরেও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে দ্বিতীয় ইনিংস শুরু করলেন পুষ্কর সিং ধামি। বুধবার দ্বিতীয়বারের জন্য উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে শপথবাক্য পাঠ করলেন তিনি। বুধবার দুপুরে পুষ্কর সিং ধামির শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। এছাড়াও বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব এদিনের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁদের সাক্ষী রেখে এদিন দেরাদুন প্যারেড গ্রাউন্ডে উত্তরাখণ্ডের দশম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন ধামি।

ধামির বুধবারের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের ভাবী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ আরও অনেকে। সম্প্রতি শেষ হওয়া পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে যে চারটি রাজ্যে বিজেপি পুনরায় ক্ষমতা দখল করেছে তার একটি হল উত্তরাখণ্ড। ওই চার রাজ্যের মধ্যে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে পুষ্কর সিং ধামি সর্বপ্রথম শপথ নিলেন। 

বুধবার মুখ্যমন্ত্রী হিসাবে পুষ্কর সিং ধামির শপথ নেওয়ার পরেই আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার শপথ নেবেন মন্ত্রীসভার বাকি সদস্যরা। জানা যাচ্ছে পুষ্কর সিং ধামির মতোই মন্ত্রীসভার আরও আট সদস্য রাজ্যের মন্ত্রী হিসাবে দ্বিতীয় রাউন্ড শুরু করছেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন সতপাল মহারাজ, সুবোধ উনিয়াল, ধন সিং রাওয়াত, রেখা আর্য, গণেশ জোশী। অন্যদিকে চন্দন রাম দাস, সৌরভ বহুগুনা, প্রেম চাঁদ আগরওয়াল এই তিন মন্ত্রী পুষ্কর সিং ধামির মন্ত্রীসভার নতুন মুখ। আগামীকালই তাঁদের শপথ গ্রহণ অনুষ্ঠান। উত্তরাখণ্ডের রাজভবনে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বৃহস্পতিবার তাঁরা শপথ নেবেন। 

ফোন ও সোনার লোভে দুধের শিশুকে ১ লক্ষ টাকায় বিক্রি করল পাষাণ বাবা-মা

এসআরএফটিআই-কাণ্ডে নবান্নের বড় পদক্ষেপ, ছয় সদস্যের সিট গঠন

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

সাতসকালে অন্ডালে ED-র হানা, কার বাড়িতে পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ?

মরক্কোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছেন ফাতিমা জাহরা মানসুরি, চেনেন তাঁকে?

মেকআপ ব্রাশ দীর্ঘদিন ভাল রাখতে মেনে চলুন এই ৬টি সহজ উপায়

পুজোর ছুটিতে চলে যান ‘বেলতার’, মন ভরে দেখে নিন চা-বাগানে ঘেরা অচেনা জায়গা

পর পর দুই রাউন্ড গুলি! হাসপাতালে মৃত্যু শিবসেনা নেতার, থানেতে চাঞ্চল্য

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

কাশ্মীরের বদগামে এনকাউন্টার! খতম লস্করের ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষনেতা

গুজরাতে আত্মসমর্পণ করল ৫ পাকিস্তানি চোরচালানকারী, বাজেয়াপ্ত ৩০০০ কোটির মাদক

বৃষ্টির দাপট কাটতেই দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে আকাশ, সঙ্গী ভ্যাপসা গরম! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

আমেরিকায় যাওয়ার পথে একই পরিবারের তিন ভারতীয় নিখোঁজ, কোটি টাকা মুক্তিপণ চেয়ে ফোন

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী