ওয়াশিংটনের সঙ্গে দিল্লির সঙ্ঘাতের মধ্যেই ভারত সফরে আসছেন পুতিন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: চলতি বছরেই ভারতে আসতে পারেন পুতিন। ২০২৫ সালেই ভারতে আসার সম্ভাবনা প্রবল রুশ প্রেসিডেন্টের। বৃহস্পতিবার মস্কো সফরকালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল জানিয়েছেন, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এই বছর ভারত সফর করবেন। তাঁর আসার তারিখ চূড়ান্ত করার কাজ চলছে। রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগুর সঙ্গে আলোচনায় ডোভাল নিশ্চিত করেছেন যে এখনও পর্যন্ত সফরের কথা ঠিক পথেই এগোচ্ছে। ডোভাল জানিয়েছেন নয়াদিল্লি পুতিনের উষ্ণ অভ্যর্থনার জন্য প্রস্তুত। তিনি অতীতের ভারত-রাশিয়া শীর্ষ সম্মেলনগুলিকে দ্বিপাক্ষিক সম্পর্কের ‘বিপরীতে মুহূর্ত’ হিসাবে বর্ণনা করে আসন্ন বৈঠকের তাৎপর্য তুলে ধরেছেন। ভ্লাদিমির পুতিনের সফর ভারত-রাশিয়া কৌশলগত অংশীদারিত্বকে পুনর্নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা স্পুটনিক জানিয়েছে যে অগস্টের শেষের দিকে পুতিন ভারত সফর সারতে পারেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত থেকে আমদানির উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের জন্য একটি নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করার ঠিক একদিন পরই এই ঘোষণা হল। হোয়াইট হাউজের ওয়েবসাইটে প্রকাশিত এই পদক্ষেপে নয়া দিল্লির রুশ তেল ক্রয় অব্যাহত রাখার বিষয়টিকে শাস্তিমূলক ব্যবস্থার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। আদেশে বলা হয়েছে, “ভারত বর্তমানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাশিয়ান ফেডারেশনের তেল আমদানি করছে।” রাশিয়ার ইউক্রেন আক্রমণের সঙ্গে সম্পর্কিত জাতীয় জরুরি বিধানের অধীনে শুল্ক বৃদ্ধিকে “প্রয়োজনীয় এবং উপযুক্ত” বলে ভিহ্নিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

২১ দিনের মধ্যে কার্যকর হওয়া নতুন শুল্কের ফলে ভারতীয় পণ্যের উপর মোট মার্কিন শুল্ক প্রায় ৫০ শতাংশে পৌঁছেছে । ট্রাম্প প্রশাসনের করা যে কোনও এশীয় বাণিজ্য অংশীদারের উপর এটি সর্বোচ্চ কর। ওয়াশিংটন আরও সতর্ক করে দিয়েছে যে শুক্রবারের মধ্যে মস্কো ইউক্রেনে যুদ্ধ থামাতে রাজি না হলে রাশিয়ার তেল ক্রেতাদের উপর দ্বিতীয় নিষেধাজ্ঞা আরোপ করা হবে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, “ভারত কেবল বিপুল পরিমাণে রাশিয়ান তেল কিনছে না, তারা কেনা তেলের বেশিরভাগ খোলা বাজারে বিক্রি করছে বড় আর্থিক লাভের জন্য। তারা চিন্তা করছে না যে ইউক্রেনের কত মানুষ রুশ যুদ্ধাস্ত্রে মারা যাচ্ছে।”

এদিকে ক্রেমলিন জানিয়েছে যে আগামী দিনে ভ্লাদিমির পুতিনেরও ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা হওয়ার কথা রয়েছে। রাশিয়ার রাষ্ট্রপতির উপদেষ্টা ইউরি উশাকভ বলেছেন যে উভয় পক্ষই বৈঠকের সমন্বয় করছে। একটি বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া একমত হয়েছে। এই নিয়ে বিস্তারিত শীঘ্রই ঘোষণা করা হবে।

‘কোনও একদিন নেটে আমাকে বল করো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

১৭ দিনে বিশ্বজুড়ে আয় ১৬০০ কোটি, নতুন নজির গড়ল রণবীরের ‘রামায়ণ’

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

সাশ্রয় নাকি বাড়তি খরচ? জানুন আজ কলকাতায় সোনা-রুপোর দাম

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

আলিপুরদুয়ারে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপত্তি, ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত ৪ শ্রমিক

গুজরাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, প্রাণ হারালেন সেনা পরিবারের ৩ শিশুসহ ৭ জন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৭২০ রান তুলে ভারত গড়ল ইতিহাস, অতীতের রেকর্ড ভেঙে চুরমার