বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আরজি কর কাণ্ডের মামলার শুনানি নিয়ে অনিশ্চয়তা

Share:

নিজস্ব প্রতিনিধি , দিল্লি: আরজি কর কাণ্ডে বৃহস্পতিবার শুনানির দিন ধার্য ছিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার বসছে না। বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর তাই আরজি কর কান্ডের শুনানি পিছিয়ে গেল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি(Chief Justice) ডি ওয়াই চন্দ্রচূড় নিজে এই মামলার শুনানি করছেন। কিন্তু তিনি বৃহস্পতিবার এই মামলার শুনানিতে থাকছেন না। দেশের সর্বোচ্চ আদালতের তরফে বুধবার সন্ধ্যায় এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।বুধবার রাতে দিল্লির সুপ্রিম কোর্ট সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবারের বদলে শুক্রবারও অভয়া কাণ্ডে শুনানি হচ্ছে না। আরজি কর কাণ্ডের শুনানি হবে আগামী ১০ সেপ্টেম্বর।

এর ফলে বৃহস্পতিবার আরজি কর(R G Kar) কান্ডের মামলার শুনানি ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হচ্ছে প্রধান বিচারপতি ৫ সেপ্টেম্বর আদালতে বসবেন না বলে বিচারপতি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের সঙ্গে তার বেঞ্জ বৃহস্পতিবার বসছে না তবে এই দুই বিচারপতি পৃথকভাবে বেঞ্চ বসাবেন দশ নম্বর কোর্টের অন্যকিছু মামলা শোনার জন্য। তাতে আরজি কর মামলার আইটেম থাকবে কিনা তারপরে জানা যাবে কারণ ওই দুই বিচারপতি কোন কোন মামলা শুনবেন তার বিজ্ঞপ্তি পরে প্রকাশিত হবে।

 প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, গত সোমবার সুপ্রিম কোর্টে নবান্ন(Nabanna) অভিযানে ধৃত ছাত্রনেতা সায়ন লাইনের মামলার শুনানি ছিল সেই শুনানি হওয়ার কথা ছিল প্রধান বিচারপতির বেঞ্চে কিন্তু সেদিনই প্রধান বিচারপতি বেঞ্চ বসে না। বিচারপতি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলা শুনানি হয়েছিল। আরজি কর কাণ্ডের মামলার ক্ষেত্রে বৃহস্পতিবার সেরকম হবে কিনা সেটিই এখন দেখার।

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি