‘বিজেপি, জেডিইউ ৪ বার তেজস্বীকে হত্যার ষড়যন্ত্র করেছিল’, বিস্ফোরক রাবড়ি দেবী

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: আরজেডি নেত্রী রাবড়ি দেবীর নেতৃত্বে বিহারের বিরোধী দল শুক্রবার বিহার বিধানসভার বাইরে তাদের বিক্ষোভ অব্যাহত রেখেছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে রাজ্য সরকারের উপর তাদের আক্রমণ তীব্রতর করেছে। বিক্ষোভ চলাকালীন গণমাধ্যমের সামনে রাবড়ি দেবী ক্ষমতাসীন বিজেপি-জেডি(ইউ) জোটের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি আরজেডি নেতা তেজস্বী যাদবকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন বিরোধীদের বিরুদ্ধে।
বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন (SIR)চলাকালীন, নির্বাচন কমিশন চমকপ্রদ তথ্য প্রকাশ করেছিল। বিহারে SIR-এর সময় ঘরে ঘরে পরিদর্শন করা হয়েছে। তারপর থেকেই শুরু হয়ে বিক্ষোভ। বিহার ও বাংলা থেকে চলছে বিধানসভা ঘেরাও। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবীও প্রতিবাদে রয়েছেন। তিনি বলেছেন,
“আমরা অবশ্যই প্রতিবাদ করব কারণ এটি বিহারের জনগণের জন্য। রাজ্যের বাইরে চলে যাওয়া ৪ কোটি মানুষের কী হবে? আমরা ৫ দিন ধরে বিধানসভা ঘেরাও করে রেখেছি। রাজ্য সরকারকে অবশ্যই জবাব দিতে হবে।” তারপরেই আসে তেজস্বী যাদব প্রসঙ্গ। নিজ পুত্রের জীবন সংশয় সম্পর্কে বলতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেন রাবড়ি দেবী। বলেন, “তেজস্বী যাদবকে ৪ বার হত্যার চেষ্টা করা হয়েছিল। তাঁর জীবন বিপন্ন। বিজেপি এবং জেডি(ইউ) ষড়যন্ত্র করছে।”

বিতর্ক চলছে বিহারে ভোটার তালিক সংশোধন নিয়ে। কমিশনে ভোটার তালিকা সংশোধনের বিজ্ঞপ্তি নিয়ে সোচ্চার হয়েছেন বিরোধীরা। চাপের মুখে পড়ে সুর নরম করেছে কমিশন। বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, নথি এখনই না দিলেও হবে। কমিশনের পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, এইমুহূর্তে নথি দিতে হবে না। তবে যে ফর্ম দেওয়া হয়েছে, সেটি আগে পূরণ করে জমা দেওয়া হোক। নথি যেগুলো দরকার, সেগুলো পরে দিলে হবে।
বিরোধীরা ভোটার তালিকা সংশোধনের সমালোচনা করেছে। তাদের দাবি এতে লক্ষ লক্ষ, বিশেষ করে পরিযায়ী শ্রমিক এবং অর্থনৈতিকভাবে দুর্বল নাগরিকরা ভোটাধিকার থেকে বঞ্চিত করার ঝুঁকি তৈরি করবে। ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) বলছে SIR একটি নিয়মিত প্রক্রিয়া। ৯৯% যোগ্য ভোটার ইতিমধ্যেই এর আওতায় এসেছেন।
বিহার বিধানসভা নির্বাচন এই বছরের শেষের দিকে অনুষ্ঠিত হবে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা করা হয়নি।

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক

জ্ঞান নেই, অতি সঙ্কটজনক অবস্থায় শহরের হাসপাতালে চিকিৎসাধীন রেখা পাত্র

‘ওরা আমার মেয়েকে নিয়ে যাচ্ছে’, বিমানবন্দরে মার্কিন কর্তাদের পা আঁকড়ে অঝোরে কাঁদলেন মহিলা