টানা ১৪ বছর ডান হাত উপরে তুলে দিন কাটাচ্ছেন রাধেপুরী বাবা, কারণ জানলে চমকে উঠবেন…

জানা গিয়েছে, মধ্যপ্রদেশের উজ্জয়ণের বাসিন্দা রাধেপুরী বাবা। বিশ্বের কল্যাণে ২০১১ সাল থেকে তিনি তপস্যা করছেন। আর এই তপস্যার জন্যেই তিনি ১৪ বছর ধরে হাত তুলে রেখেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: চমকপ্রদ! ১৪ বছর ধরে হাত তুলে বেঁচে রয়েছেন বাবা রাধে পুরী। কী ভাবছেন তো, কোনও সিনেমার গল্প? নিশ্চয়ই ভাবছেন, এক হাত তুলে আবার বেঁচে থাকা সম্ভব নাকি! হ্যাঁ, ১৪ বছর ধরে ডান হাত তুলে দিব্য বেঁচে রয়েছেন বাবা রাধে পুরী। আগামী ১৩ জানুয়ারী ২০২৫ পৌষ পূর্ণিমা তিথি থেকে শুরু হবে মহাকুম্ভ। প্রতি ১২ বছর পরপর তীর্থরাজ প্রয়াগে কুম্ভমেলা আয়োজিত হয়। এই মেলার অন্যতম আকর্ষণ হল, নাগা সন্ন্যাসীদের দর্শন। এ সময়ে সাধারণ মানুষের পাশাপাশি ভিড় জমান নাগা সন্নাস্যীরাও। মাথায় লম্বা জটা, সারা গায়ে ভস্ম। এ সময়েই একমাত্র তাঁরা দর্শন দেন। বাকী সময়টা সাধনা-ধ্যান করেই কাটিয়ে দেন তাঁরা। কথিত আছে, বছরের বাকি সময়টা তাঁরা গভীর জঙ্গলে বা পাহাড়ে আত্মগোপন করে থাকেন। যাই হোক, এবার সেখান থেকেই এক হাত উঁচু এক বাবার দেখা মিলল। মেলা শুরু হতে এখনও বহুদিন বাকি, কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মেলার প্রস্তুতি। আখড়াতে সাধুরা পৌঁছতে শুরু করেছে।

যার মধ্যে জুনা আখড়ায় প্রথমে সাধুরা প্রবেশ শুরু করেছে। ঋষি-সাধুরাও কুম্ভ মেলায় পৌঁছতে শুরু করেছেন। তাঁবু বানিয়ে থাকতে শুরু করেছেন। আর সেখানেই অনেক অদ্ভুত বাবার দর্শন পাওয়া যাচ্ছে। সেই বাবা-দের মধ্যেই একজন হলেন রাধে পুরী বাবা। জানা গিয়েছে, মধ্যপ্রদেশের উজ্জয়ণের বাসিন্দা রাধেপুরী বাবা। বিশ্বের কল্যাণে ২০১১ সাল থেকে তিনি তপস্যা করছেন। আর এই তপস্যার জন্যেই তিনি ১৪ বছর ধরে হাত তুলে রেখেছেন। তা দেখেই অবাক সকলে। যাকে বলা হয় হঠযোগ। রাধে পুরী বাবা তাঁর ডান হাত তুলে রাখেন। যার কারণে তাঁর ডানহাত একেবারে অসাড় হয়ে গিয়েছে এবং আঙ্গুলের নখগুলো অনেক বড় হয়ে গিয়েছে। কখনও কখনও নখগুলি ভেঙে যায় আবার পড়েও যায়। আরও জানা গিয়েছে, রাধে পুরী বাবার ২০০১ সাল থেকে হঠযোগ করছেন। আর তাঁর একগুঁয়ে তপস্যার কারণেই তিনি নিজের আলাদা পরিচয় তৈরি করতে পেরেছেন।

আগামী ১৩ জানুয়ারী থেকে কুম্ভ মেলা শুরু হচ্ছে। কুম্ভ মেলায় বিভিন্ন আখড়া রয়েছে এবং প্রতিটি আখড়ায় বিভিন্ন ধরণের সাধুদের দেখা যায়। ভক্তরা তাঁদের দেখতেই আখড়ায় পৌঁছয়। আর কুম্ভমেলাতে আসা এই আশ্চর্যজনক সাধুদের মধ্যে রাধে পুরী বাবা অন্যতম। এই সাধুরা জগতের কল্যাণে বহুকাল ধরে হঠযোগ করে যাচ্ছেন। অন্যদিকে কুম্ভ মেলায় নাগা সাধুদেরও দেখা যায়। যাঁরা ১২ বছরের কঠোর সাধনার পরে নাগা সাধু হয়েছেন। কুম্ভ মেলায় স্নান করে কৌপিন বিসর্জন দেন নাগা সন্ন্যাসী্রা। নাগা সন্ন্যাসীরা কনকনে ঠান্ডা-গ্রীষ্ম যে কোন ঋতুতে কোন বস্ত্র ছাড়াই থাকেন। তাঁদের আরও একটা রহস্য হল যোগ-ব্যায়াম। এই তীব্র শীতে যোগার মাধ্যমে শরীরকে ফিট রাখেন তাঁরা। তাঁদের শীতের অনুভূতি হয় না। শীত-গ্রীষ্ম-বর্ষা ১২ মাস খালি মাটিতে শুয়ে থাকেন। ২৪ ঘণ্টায় মাত্র একবার এঁরা খাবার খান। ভিক্ষে করেই নিজেদের খাদ্য সংগ্রহ করেন এঁরা। কিন্তু একদিনে মাত্র সাতটি বাড়িতে ভিক্ষের জন্য প্রার্থনা করতে পারেন নাগা সাধুরা। এই সাত বাড়িতে কিছু না পাওয়া গেলে সেদিন সারাদিন না খেয়ে থাকতে হয় তাঁদের।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর