ডিগবাজি খেয়ে বিজেপি ও মোদি-বিরোধী পোস্ট মুছলেন রাঘব চাড্ডা, দাবি আপ নেতার

এমন পরিস্থিতিতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপিকে নিয়ে সমালোচনামূলক পোস্টও মুছে ফেললেন রাঘব চাড্ডা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজনৈতিক ডিগবাজি খেয়ে বিজেপিতে নাম লেখাতে চলেছেন আম আদমি পার্টির রাজ্যসভা সাংসদ রাঘব চাড্ডা। দিন কয়েক ধরেই এই গুঞ্জন চলছে। তবে তাঁর ডিগবাজি খাওয়ার আগেই ‘বিজেপি বান্ধব’ তরুণ সাংসদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। রাজ্যসভায় দলের উপনেতার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাঘব চাড্ডাকে। শুধু তাই নয়, রাজ্যসভায় আপের জন্যে বরাদ্দ সময় থেকে রাঘবকে যাতে কিছু বলতে না দেওয়া হয়, তাও রাজ্যসভার সাংসদকে পাঠানো চিঠিতে উল্লেখ করেছে আম আদমি পার্টি। এমন পরিস্থিতিতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপিকে নিয়ে সমালোচনামূলক পোস্টও মুছে ফেললেন রাঘব চাড্ডা। তাহলে কী, জল্পনাই সত্যিই, ডিগবাজি খেয়ে আপ ছেড়ে বিজেপিতে নাম লেখাতে চলেছেন রাঘব চাড্ডা?

শনিবার (৫ এপ্রিল) গভীর রাতে, প্রবীণ আপনেতা সৌরভ ভরদ্বাজ এই বিষয়ে আলোকপাত করেন। এবং জানান, কেন্দ্রের সমালো চনামূলক সমস্ত বিষয়বস্তু নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সরিয়ে ফেলেছেন রাঘব চাড্ডা। তিনি চাড্ডার মুছে ফেলা পোস্টগুলির স্ক্রিনশটও শেয়ার করেছেন। ভরদ্বাজ একটি পোস্টে লিখেছেন, ‘রাঘব চাড্ডা তাঁর এক্স টাইমলাইন পুরো পরিষ্কার করে ফেলেছেন। মোদি বা বিজেপিকে নিয়ে তাঁর সমস্ত সমালোচনামূলক পুরোনো পোস্ট উধাও হয়ে গিয়েছে। আমি ‘বিজেপি’ এবং ‘মোদি’ কীওয়ার্ড ব্যবহার করে রাঘবের পুরো অ্যাকাউন্টটি পুঙ্খানুপুঙ্খ ভাবে খুঁজে দেখেছি। কিন্তু আশ্চর্যজনকভাবে, তাঁর আগের কোনও সমালোচনাই আর দেখা যাচ্ছে না। চাড্ডার টাইমলাইনে ‘মোদি’কে নিয়ে উল্লেখ থাকা মাত্র দুটি পোস্ট অবশিষ্ট রয়েছে। সেই দুটি পোস্টেই তিনি প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন। এটা কোনও গতানুগতিক পরিচ্ছন্নতা অভিযান নয়, বরং তাঁর ডিজিটাল ইতিহাসকে মুছে ফেলার একটি নিখুঁত প্রক্রিয়া। একসময় নরেন্দ্র মোদি ও বিজেপির কড়া সমালোচক ছিলেন রাঘব চাড্ডা। কিন্তু তিনি এখন তাঁর পুরনো ভাবমূর্তি মুছে ফেলে নতুন পরিমার্জিত ভাবমূর্তি তুলে ধরছেন। যখন কেউ আচমকাই তাঁর সোশ্যাল মিডিয়া টাইমলাইন এত সুপরিকল্পিতভাবে পাল্টে দেয়, তখন এর পেছনের কী প্রস্তুতি থাকতে পারে, তা আপনি কল্পনা করতে পারছেন!’

যদিও এখনও আপ ছাড়েননি রাঘব চাড্ডা। আর আপ ছাড়া নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি। শুধু বলেছেন, সাংসদে তিনি জনমানসের একাধিক সমস্যা তুলে ধরেছিলেন, সেটা কি তাঁর অপরাধ? তাঁকে কথা বলতে আটকে দেওয়া হচ্ছে! উল্লেখ্য, রাজ্যসভায় উপনেতার পদ থেকে চাড্ডাকে সরিয়ে অশোক মিত্তলকে সেই পদে বসিয়েছে আপ। এরপর থেকেই এই বিতর্কের সূত্রপাত। তবে রাঘবের প্রতিক্রিয়ার পর পাল্টা অভিযোগে আপ জানিয়েছে, চাড্ডা কেবল সুবিধা জনক বিষয়গুলিই উত্থাপন করেছেন। যেগুলির মাধ্যমে তাঁকে কেন্দ্রের সমালোচনা থেকে বিরত রেখেছে। এই বিষয়ে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সিংহও অভিযোগ করেছেন, ‘যখন আমরা লোকসভা বা রাজ্যসভায় বিরোধী সদস্য হিসেবে বসি, তখন অনেক সিদ্ধান্ত সম্মিলিতভাবে নেওয়া হয়, যেমন সভা থেকে ওয়াকআউট করা। যদি কেউ দলীয় নীতি ভঙ্গ করে বা তা অনুসরণ না করে, তবে তা বিরোধাতার পরিপন্থী হয়।’

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

আজ ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বিশাল ব্যাটারি ও ১২GB র‍্যামসহ লঞ্চ হল Oppo Pad Air 6

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির