‘নীরবতা পরাজয় নয়’, আপ পদক্ষেপে ভিডিও পোস্ট করে বার্তা রাঘব চাড্ডার

দল তাঁকে রাজ্যসভার উপনেতার পদ থেকে সরিয়ে দেওয়ার পর, সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন ভিডিও বার্তা শেয়ার করেছেন রাঘব চাড্ডা, যা এখন ভাইরাল হচ্ছে

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজনৈতিক ডিগবাজি খেয়ে বিজেপিতে নাম লেখাতে চলেছেন আম আদমি পার্টির রাজ্যসভা সাংসদ রাঘব চাড্ডা। তবে ডিগবাজি খাওয়ার আগেই ‘বিজেপি বান্ধব’ তরুণ সাংসদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। রাজ্যসভায় দলের উপনেতার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাঘব চাড্ডাকে। শুধু তাই নয়, রাজ্যসভায় আপের জন্যে বরাদ্দ সময় থেকে রাঘবকে যাতে কিছু বলতে না দেওয়া হয়, তাও রাজ্যসভার সাংসদকে পাঠানো চিঠিতে উল্লেখ করেছে আপ। অবশেষে আপ পদক্ষেপ নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা। তাঁর কন্ঠেও রয়েছে ডিগবাজির সুর। দল তাঁকে রাজ্যসভার উপনেতার পদ থেকে সরিয়ে দেওয়ার পর, সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন ভিডিও বার্তা শেয়ার করেছেন রাঘব চাড্ডা, যা এখন ভাইরাল হচ্ছে। ভিডিও পোস্টে আপকে পদক্ষেপ নিয়ে তিনি লিখেছেন, ‘আমার নীরবতাকে পরাজয় বলে ভুল করবেন না। আমাকে চুপ করিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমি হারিনি।’

এরপর ভিডিওতে রাঘব চাড্ডা বলেন, ‘যখনই আমি সংসদে কথা বলার সুযোগ পাই, আমি জনগুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরি। সেটা কি আমার অপরাধ? আমি কি কোনও অপরাধ করেছি?আমি এই প্রশ্নটি করছি কারণ আম আদমি পার্টি সংসদকে জানিয়েছে, রাঘব চাড্ডাকে যাতে সংসদে কোনও কথা বলার সুযোগ না দেওয়া হয়। কেন কেউ আমাকে কথা বলতে বাধা দেবে? আমি যখন কথা বলি, তখন জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি, আমি সাধারণ মানুষের কথা বলি।’ এরপর তিনি আবেগঘন কণ্ঠে বলেন, ‘আমি বিমানবন্দরে দামি খাবার পরিবেশনের বিষয়টি, জোম্যাটো-ব্লিঙ্কেট ডেলিভারি রাইডারদের ভোগান্তি, খাবারে ভেজালের বিষয়টি সংসদে তুলে ধরেছিলাম। এমনকি টোল প্লাজা ও ব্যাঙ্ক চার্জ লুটের কথাও বলেছি। এমনকি মধ্যবিত্তের ওপর করের বোঝা, কন্টেন্ট ক্রিয়েটররা কেন ধর্মঘট করছেন, টেলিকম কোম্পানিগুলি কীভাবে আমাদের ১২ মাসে ১৩ বার রিচার্জ করায়, ডেটা রোলওভার দেয় না এবং রিচার্জ শেষ হয়ে গেলে ইনকামিং কল বন্ধ করে দেয়—এই সমস্ত বিষয় আমি সংসদে তুলে ধরেছি, এটা কি আমার অপরাধ? এই বিষয়গুলি নিয়ে আলোচনা করায় সাধারণ মানুষের উপকার হয়েছে, কিন্তু এতে আম আদমি পার্টির কী ক্ষতি হল? কেন কেউ আমাকে কথা বলতে বাধা দিতে চাইবে, কেন কেউ আমার কণ্ঠ রুদ্ধ করতে চাইবে?’ এরপর জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা আমাকে অসীম ভালবাসা দিয়েছেন। যখনই আমি আপনাদের সমস্যা তুলে ধরি, আপনারা আমাকে সমর্থন করেন, আমার প্রশংসা করেন এবং আমাকে উৎসাহ দেন। আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই। এভাবেই আমার হাত ধরে সমর্থন করে যান, ছেড়ে দেবেন না। আমি আপনাদেরই এবং আমি আপনাদের জন্যই। যারা আজ সংসদে আমার কথা বলার অধিকার কেড়ে নিয়ে আমাকে চুপ করিয়ে দিয়েছে, তাদের উদ্দেশ্যেও আমি কিছু বলতে চাই। আমার নীরবতাকে আমার পরাজয় বলে ভুল করবেন না। আমি সেই নদী, যা সময় এলে বন্যায় রূপ নেয়। জয় হিন্দ।’

 

আসলে দিন কয়েক ধরেই জল্পনা চলছিল যে, রাঘব চাড্ডা এবং আপ শীর্ষ নেতাদের মধ্যে মনোমালিন্য তৈরি হয়েছে। ২০২৫ সালের দিল্লি নির্বাচনে দলের পরাজয়ের পর থেকে, রাঘব চাড্ডা দলের কর্মসূচী ও নেতাদের থেকে নিজেকে অনেকটা দূরে সরিয়ে রেখেছেন। এমনকী সাম্প্রতিক সময়ে দলের শীর্ষ নেতারা মদ আবগারি নীতি-সংক্রান্ত অর্থ পাচার মামলায় স্বস্তি পেয়েছেন। তা সত্ত্বেও তিনি অরবিন্দ কেজরিওয়াল এবং মনীশ শিসোদিয়ার সঙ্গে দেখা করেননি রাঘব চাড্ডা। সেই নিয়েও দলের অন্দরে অনেক বিতর্ক উঠেছিল। এবার তাঁকে রাজ্যসভার নতুন ডেপুটি লিডার পদ থেকে সরিয়ে দিল আপ। তাঁর জায়গায় অশোক মিত্তলকে রাজ্য সভার সদস্য করা হয়েছে। যিনি ২০২২ সালে পঞ্জাব রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন।

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ভাঙলেন প্রতিজ্ঞা! ইনস্টাগ্রামে ডেবিউ করলেন সইফ আলি খান, কে প্রথম ফলোয়ার হল?

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

কর্নেলের পোশাকে ‘প্রতারণার জাল’! টাকা তোলার অভিযোগ, মুর্শিদাবাদে গ্রেফতার যুবক

শেখ হাসিনার দলের সঙ্গে যোগাযোগের অভিযোগে প্রাক্তন হিন্দু সেনা কর্তা গ্রেফতার

এক মণ মটর ডালে তৈরি ২০ ফুটের অভিনব দুর্গা প্রতিমা, দেখতে যাবেন?

মরাঠি ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী-কিংবদন্তি ‘লাবণী’ শিল্পী মধু কাম্বিকর

‘কলকাতায় ট্রিপল ইঞ্জিনের সরকার,’ পুরভোটের আগে বার্তা মুখ্যমন্ত্রীর

মোদি সরকারের ২০০ আমলা বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বিস্ফোরক দাবি রাহুলের

তারেক রহমানের পর দিল্লি সফর বাতিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, অমিত শাহের সঙ্গে বৈঠক ছিল

৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুনের পর লাশের পাশে বসে সুখটান ঘাতক স্বামীর

কুণাল ঘোষকে ‘ডিম্বাস্ত্র’ থেকে বাঁচাতে নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ হাইকোর্টের

মুসলিম মহিলার মৃত্যুতে বন্ধ রাখা হল রামলীলা, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বিজনৌরে